ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেপরোয়া সাকুরা বাসের চাপায় বাউফলের যুবক নিহত, এলাকায় শোকের ছায়া রোগীদের ভোগান্তি ও চিকিৎসাবঞ্চিত হওয়া কোনোভাবেই কাম্য নয় : ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি রাঙামাটির দুর্গম পাহাড়ে সুপেয় পানির তীব্র সংকট ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি যুক্তরাষ্ট্র ‘ইতিহাসের বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না’ উত্তেজনা নিরসনে নিজেই গ্রাফিতি আঁকলেন মেয়র শাহাদাত ঈদে সংবাদপত্রে ছুটি ৫ দিন মার্কিন পতাকায় আবৃত উপসাগরীয় অঞ্চল, বিতর্কিত ছবিতে কীসের ইঙ্গিত দিলেন ট্রাম্প দেশজুড়ে আলোচিত মেডিকেল শিক্ষার্থীকে গুলির ঘটনায় সেই শিক্ষকের কারাদণ্ড সৌদিতে যুদ্ধবিমান-আকাশ প্রতিরক্ষাব্যবস্থা-সেনা মোতায়েন করল পাকিস্তান

আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে: বিএনপির মনোনীত প্রার্থী জসীম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

এবার আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে-এমন এক বক্তব্য ভাইরাল হয়েছে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসীম উদ্দিনের। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে ভিডিওটি ভাইরাল হতে থাকে। তার এই বক্তব্য ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয় ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাজী জসীম উদ্দিন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব।

এদিকে ১৫ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী হাজী জসীম উদ্দিনকে বলতে শোনা যায়, আমাকে যদি ফাঁকি দেন ফাঁকি দেবেন আল্লাহকে। আল্লাহকে যদি ফাঁকি দেন তাহলে এটা বিএনপির ওপরে, নেত্রী অসুস্থ এই গজব আমাদের ওপরে পড়বে। এটা একটা ধানের শীষ, এটা একটা পবিত্র আমানত। আজকে এখানে যারা আছেন, আপনারা ওয়াদা করতে হবে যে.. তখনই ভিডিওটি শেষ হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া পেশাজীবি পরিষদের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী জসীম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি দীর্ঘ বক্তব্য দেন। তার বক্তব্যের একটি অংশ রেকর্ড করে তা অনলাইনে ছড়িয়ে দেন কেউ একজন। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এ বিষয়ে হাজী জসীম উদ্দিন বলেন, আমি আমার বক্তব্যে বলেছি আমাদের নেত্রী অসুস্থ, দল আমাকে ধানের শীষ দিয়েছে, এটা পবিত্র আমানত। আপনারা যদি কেউ এই ঈমানী দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তাহলে কিন্তু আল্লাহ প্রদত্ত গজব হবে। আমি দীর্ঘ ২৮ মিনিট বক্তব্য দিয়েছি। দীর্ঘ এ বক্তব্যে নেতাকর্মীদের বলেছি দলের সঙ্গে বেঈমানি করলে গজব হবে। এটাকে নেতিবাচকভাবে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, বক্তব্যটি আমি এখনও দেখিনি। তিনি যদি এমন কথা বলে থাকেন তবে এই বক্তব্য বিএনপি সমর্থন করে না। সংগঠন বিরোধী কোনো কথা হলে আমরা অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেপরোয়া সাকুরা বাসের চাপায় বাউফলের যুবক নিহত, এলাকায় শোকের ছায়া

আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে: বিএনপির মনোনীত প্রার্থী জসীম

আপডেট সময় ১১:১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫