ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিও সেরা: আতিফ আসলাম দেশে তিন বছরে বন্ধ ৪ শতাধিক গার্মেন্টস কারখানা আসিফের দু/র্নী/তি/কা/ণ্ডে সচিবসহ ফেঁ/সে যাচ্ছেন যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা দেশে প্রধান অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাস সংকটে নরসিংদীতে কাঠ পুড়িয়ে শতাধিক কারখানা সচলের চেষ্টা স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল জামালপুরে রাজিব বাস ইস্যুতে এনসিপির মানববন্ধনে হামলা জ্বালানি পরিশোধনের সক্ষমতা বাড়াতে ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে আইডিবি এমপি হয়ে প্রথমবার সংসদে নিজ দপ্তরে মির্জা আব্বাস

মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’ নির্মাণের ভিত্তিপ্রস্তর আজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০১:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকীতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগরে বাবরি মসজিদের আদলে নতুন একটি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত এমএলএ হুমায়ুন কবীর শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় এ ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান করবেন বলে জানিয়েছে ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দু

স্থানীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানকে ঘিরে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। ইতোমধ্যে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলায় ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ না করায় ভিত্তিপ্রস্তর স্থাপনে কোনো আইনি বাধা নেই।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে হুমায়ুন কবীর জানান, শনিবারের অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষ অংশ নেবেন এবং তিনি রাজ্য পুলিশের সহযোগিতা কামনা করেছেন যাতে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। তিনি আরও বলেন, রেজিনগরে নির্মিতব্য এই ‘বাবরি মসজিদ’ করতে তিন বছর সময় লাগবে এবং এর অর্থ জোগাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙা হয়। পরে ভারতের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিও সেরা: আতিফ আসলাম

মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’ নির্মাণের ভিত্তিপ্রস্তর আজ

আপডেট সময় ১২:০১:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫