ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কোরআন মাহফিলে বয়ানরত অবস্থায় প্রাণ গেল বক্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৪৮৮ বার পড়া হয়েছে

এবার গোবিন্দগঞ্জ উপজেলার পল্লিতে কোরআন মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এক বক্তা। উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া গ্রামে গত শনিবার রাতে কোরআন মাহফিলের স্টেজে লুটিয়ে পড়ার পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ ডিসেম্বর) ভোরে ইন্তেকাল করা ওই বক্তার নাম মাওলানা ফরিদুল ইসলাম, (৩৫)। তিনি গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামের খোকা মিয়ার ছেলে।

স্থানীয় ও মৃতের স্বজনরা জানান, গত শনিবার রাতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া গ্রামের একটি জামে মসজিদের উদ্যোগে কোরআন মাহফিলের তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেছিলেন গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক ও স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদুল ইসলাম।

বক্তব্য শুরুর কিছুক্ষণ পরেই তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মাহফিলের মঞ্চে ঢলে পড়েন। স্থানীয়রা এবং মাহফিল কমিটির লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ও পরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি ইন্তেকাল করেন।

আজ সোমবার সকাল ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা ও বিকেলে গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মাত্র আড়াই বছর বয়সী একমাত্র পুত্র সন্তানের জনক, মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক ও স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদুল ইসলামের মৃত্যু এবং দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন ওই স্কুলের পরিচালক মোত্তালিব হোসেন সরকার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কোরআন মাহফিলে বয়ানরত অবস্থায় প্রাণ গেল বক্তার

আপডেট সময় ০৪:০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫