ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘শেখ হাসিনা পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে করে নিয়ে চলে গেছেন’  ফের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি সচল করছে ইরান, স্যাটেলাইট চিত্রে মিললো প্রমাণ আজ রামিসা হত্যা মামলায় চার্জ গঠনের শুনানি হাফ ডজন গোলে পানামাকে বিধ্বস্ত করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৫ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ যাত্রা তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী যুগের জিন্নাহ নাহিদ ইসলাম: নাসীরুদ্দীন পাটওয়ারী সশস্ত্র গোষ্ঠীর একের পর এক হামলায় নাস্তানাবুদ ইসরায়েল, হারাল সেনা সদস্য ‘মাসুদ কি জিনিস শেখ হাসিনাকে জিজ্ঞেস কইরেন’

“সুষ্ঠু নির্বাচন চাওয়া অপরাধ নয়, গণতন্ত্রে বিশ্বাস বলেই বিএনপি নির্বাচন চায়” — ড. মঈন খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নির্বাচন চায়। তিনি বলেন, “গণতন্ত্র উত্তরনের একমাত্র পথ হলো একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। তাই সুষ্ঠু নির্বাচন চাওয়া কোনো অপরাধ নয়। অথচ ৫ আগস্টের পর থেকে বিএনপির এই দাবি নিয়ে একটি পক্ষ অহেতুক বিরোধিতা করছে।”

শনিবার (৩১ মে) বিকেলে নরসিংদীর ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান আরও বলেন, “যারা সুষ্ঠু নির্বাচন চাওয়াকে বিদ্রুপ করে, তারা গণতন্ত্রে নয়, চোরা পথে ক্ষমতায় যেতে চায়। তারা জনগণের রায়কে ভয় পায়, কারণ তারা জানে, জনগণ কখনো তাদেরকে আসল প্রতিনিধি হিসেবে মানবে না।”
তিনি অভিযোগ করেন, দেশে গণতন্ত্র, আইন ও বিচার ব্যবস্থার স্বাধীনতা ধ্বংস করা হয়েছে। “কিন্তু বিএনপি জনগণের শক্তিকে বিশ্বাস করে, আইনের শাসন ও স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখে। এজন্যই আমরা বারবার একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সত্তার। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সভাপতি নেছার আহমেদ, থানা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তফিজুর রহমান পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফসহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

‘শেখ হাসিনা পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে করে নিয়ে চলে গেছেন’ 

“সুষ্ঠু নির্বাচন চাওয়া অপরাধ নয়, গণতন্ত্রে বিশ্বাস বলেই বিএনপি নির্বাচন চায়” — ড. মঈন খান

আপডেট সময় ১২:৩৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫