ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর কাছে হেফাজতের ৯ দফা, ইসলামবিরোধী আইন না করার দাবি ফরহাদ মজহারের ‘আমেরিকান ষড়’য’ন্ত্র’তত্ত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন রিফাত বিএনপির প্রেসিডেন্ট পদে মির্জা ফখরুল নির্বাচিত বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কলকাতার কাছে মমতার গাড়িতে হামলা, অল্পের জন্য প্রাণে রক্ষা বাবুনগর মাদ্রাসায় শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন: সমাজকল্যাণমন্ত্রী হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না: প্রধানমন্ত্রী

ক্রিকেটের অবনতিতে অপসারণ ফারুক, উন্নয়নই প্রধান লক্ষ্য: ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৮৭৫ বার পড়া হয়েছে

নানা নাটকীয়তা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার (৩০ মে) বিসিবির সাবেক পরিচালক ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে কাউন্সিলর হিসেবে বুলবুলকে মনোনয়ন দেওয়া হয়। এরপর এনএসসির ক্ষমতাবলে তিনি বিসিবির পরিচালক হন এবং পরে বোর্ড সভাপতির দায়িত্ব পান।

শনিবার (৩১ মে) বিকেলে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে এসে বিষয়টি সাংবাদিকদের সামনে ব্যাখ্যা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

তিনি বলেন, “বাংলাদেশের ১৬ কোটি মানুষ চায় ক্রিকেট ভালো করুক। আমার ফোকাস ক্রিকেট কিভাবে ভালো করবে সেই দিকে। এখানে আমিনুল ভাইকে আমি চিনি না, ফারুক ভাইকেও আমি চিনতাম না। তবে ক্রিকেট সংশ্লিষ্ট অন্তত ১০ জন অংশীজনের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি জানান, অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় ফারুক আহমেদের কাছ থেকে প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। তিনি বলেন, “আমরা দেখেছি কাজ হয়নি। বাংলাদেশের ক্রিকেট ঐতিহাসিকভাবে তলানিতে যাচ্ছে। এটা খুবই চিন্তার বিষয়।”

ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, “ক্রিকেটের অবনমন ও বিপিএলের অব্যবস্থাপনার জন্যই ফারুক আহমেদকে সরানো হয়েছে। আইসিসির নিয়ম মেনেই তাকে অপসারণ করা হয়েছে। বিসিবির নিষেধাজ্ঞার কোনো শঙ্কা নেই।”

এসময় জাতীয় ক্রীড়া পরিষদের তদারকির বিষয়টিও স্পষ্ট করেন তিনি। বলেন, “আমাদের দুটি জিনিস স্পষ্ট—প্রগেস রিপোর্ট ও অডিট। প্রতিটি ফেডারেশনের অগ্রগতি দেখা হবে, প্রয়োজনে সহযোগিতা করব। তবে যেখানেই দুর্বলতা থাকবে, সেখানেই পরিবর্তন আনা হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

ক্রিকেটের অবনতিতে অপসারণ ফারুক, উন্নয়নই প্রধান লক্ষ্য: ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট সময় ১২:৫৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫