ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গৃহবধূর মৃত্যু: মারধরের ভিডিও ভাইকে পাঠিয়ে স্বামী ‘তোমার বোনকে নিয়ে যাও’ নিহত চার সৌদি প্রবাসীর পকেটেই ছিল বাড়ি ফেরার টিকিট রেহানা মরিয়ম নূর আমাদের বোন: ডাকসু ভিপি তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন বাঁধনের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা পাটওয়ারী-সিফাত গংদের বক্তব্য ক্রিমিনাল অফেন্স: এ্যানি মাননীয় মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: সংসদে ডেপুটি স্পিকার শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ দুর্গার ১১ হাতের ছবি দিয়ে সরকারি বিজ্ঞাপন, ক্ষমা চাইলেন শুভেন্দু

গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা, হতাহতের খবর নেই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

গাজা উপত্যকা থেকে দখলদার ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার (৩১ মে) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর নিয়মিত সামরিক আপডেটে জানানো হয়, গাজার দিক থেকে ছোড়া রকেটগুলো দক্ষিণ ইসরায়েলের খোলা জায়গায় আঘাত হানে। রকেট হামলার পর সীমান্তবর্তী এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রকেট ছোড়ার কারণে ইসরায়েলি কর্তৃপক্ষ ‘প্রতিকূল বিমান সতর্কতা’ (adverse aerial alert) চালু করে। সেনাবাহিনীর ভাষ্যমতে, নিরিম এবং আইন হাশলোশার মতো সীমান্তবর্তী ইসরায়েলি বসতিগুলোর কাছে রকেটগুলো আঘাত হানে।

তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যদিও এ পর্যন্ত কোনো পক্ষ থেকে বড় ধরনের সামরিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গৃহবধূর মৃত্যু: মারধরের ভিডিও ভাইকে পাঠিয়ে স্বামী ‘তোমার বোনকে নিয়ে যাও’

গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা, হতাহতের খবর নেই

আপডেট সময় ০৭:৪৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫