ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির আজহারী ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০ নিজেদের সক্ষমতার সামান্যই ব্যবহার করেছে ইরান, নিচ্ছে পাল্টা হামলার প্রস্তুতি

ভারতে প্রাণ নিয়ে শঙ্কায় মেসি, ৫ মিনিটে ছাড়লেন স্টেডিয়াম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৩৩৮ বার পড়া হয়েছে

মেসি এমন ঘটনা নিশ্চয়ই আর কখনো দেখেননি! ক্যারিয়ারে অনেক কিছুই দেখেছেন তিনি, কিন্তু নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েননি কখনো। এমনই বিরল এক অভিজ্ঞতা হলো ভারত সফর করতে গিয়ে। তার নিরাপত্তা নিয়ে শঙ্কা সৃষ্টি হয় কলকাতায়, যে কারণে ৫ মিনিটের মাথায় যুব ভারতী স্টেডিয়াম ছাড়তে হয় তাকে।

এদিকে ফুটবল ইতিহাসের মহাতারকা তিক্ত এক অভিজ্ঞতার মুখে পড়লেন কলকাতায়। তাকে দেখতে আজ সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে হাজির হয়েছিলেন কমপক্ষে ১ লাখ দর্শক। তবে মেসিকে ঘিরে ভিড় সামলাতে ব্যর্থ হয় স্থানীয় পুলিশ-প্রশাসন ও উদ্যোক্তারা।

ঘটনা আরও বাজে রূপ নেয় স্থানীয় রাজনৈতিক নেতারা মেসির আশেপাশে ভিড় করলে। মেসি যখন গ্যালারিতে হাজির দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছিলেন ল্যাপ অফ অনারের মাধ্যমে, তখন তাদের দৃষ্টির সামনে এসে দাঁড়িয়ে মেসিকে আড়াল করে দিচ্ছিলেন নেতারা। যার ফলে দর্শকরা ক্ষিপ্ত হন, পানির বোতল ছুঁড়ে ফেলেন মাঠে। ব্যানার ছিঁড়ে ফেলা হয়, হোর্ডিংয়েরও একই দশা হয়েছে। তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয় সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে।

যার ফলে মেসির নিরাপত্তা নিয়েও বড়সড় শঙ্কা জাগে। মাত্র ২০ মিনিটেই মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় মেসিকে। দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সূচি ছিল মেসির। তার আগেই মাঠ ছাড়তে হয় তাকে। লিওনেল মেসির আজ বেশ ব্যস্ত এক দিনই কাটানোর কথা ছিল কলকাতায়। তবে যুবভারতী স্টেডিয়ামের এই ঘটনায় সেসব নিয়েও শঙ্কা জেগেছে এখন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন

ভারতে প্রাণ নিয়ে শঙ্কায় মেসি, ৫ মিনিটে ছাড়লেন স্টেডিয়াম

আপডেট সময় ০১:৩৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫