ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি সত্ত্বেও কিছু জায়গায় লোডশেডিং থাকবে: বিদ্যুৎ মন্ত্রী অর্ধেকে নামছে হার্টের রিং ও চোখের লেন্সের খরচ ভেনেজুয়েলায় ভূমিকম্পের চারদিন পর জীবিত উদ্ধার বাবা-ছেলে পাকিস্তানি পাত্রের সঙ্গে বাগদান সারলেন নাজনীন নীহা ব্রাজিল নয়, ফাইনাল নিয়ে ভাবছেন জাপানের কোচ! রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত জব্দকৃত ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান: পেজেশকিয়ান অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বরে নেওয়ার প্রস্তাব বিরোধীদলীয় নেতার বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, প্রাপ্তি জেলে গেছি পাঁচবার: স্পিকার সমালোচকদের জবাব দিয়ে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবে নেইমার: রোনালদো

সীমান্তে ফের ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৬ বার পড়া হয়েছে

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও খাসিয়াদের গুলিতে আশিকুর রহমান (১৯) ও মোশাঈদ (২২) নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশিকুর দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে এবং মোশাঈদ একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, দমদমা ১২৬০ মেইন পিলারের ২ নম্বর সাব-পিলারের প্রায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে পরিহাট এলাকায় লাকড়ি সংগ্রহ করতে গেলে খাসিয়াদের গুলিতে আশিকুর নিহত হন। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। আশিকুরের লাশ বর্তমানে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

একই সময়ে ভারতের দমদমা সীমান্তসংলগ্ন রাদনে এলাকায় বিএসএফের গুলিতে মোশাঈদ নিহত হন। তার মরদেহ বর্তমানে ভারতের টোকা ক্যাম্পে বিএসএফের হেফাজতে রয়েছে। বিএসএফ মোবাইল ফোনে বিজিবিকে বিষয়টি জানিয়ে বলে, “তোমাদের এক লোক মারা গেছে।”

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিজিবির বরাত দিয়ে জানান, সীমান্তের ওপারে বিএসএফ ও খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আশিকুরের মরদেহ দেশে আনা হয়েছে, আর মোশাঈদের লাশ ফেরত আনতে বিএসএফের সঙ্গে বিজিবির আলোচনা চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি সত্ত্বেও কিছু জায়গায় লোডশেডিং থাকবে: বিদ্যুৎ মন্ত্রী

সীমান্তে ফের ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ

আপডেট সময় ০৭:০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫