ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করদাতাদের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৩৫ মুসলিম পর্যটকদের সুবিধায় জাপানের শপিংমলে নামাজ কক্ষ ট্রাম্পকে ‘হারু’ বললেন বাইডেন, আখ্যা দিলেন—অযোগ্য, দুর্নীতিগ্রস্ত ও ফালতু বলে ভেনেজুয়েলায় আড়াই লাখ ডলার দিলেন নেইমার ব্রাজিলের বিপক্ষে খেলা হচ্ছে না ‘জাপানি মেসির’ আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল: জার্মান গবেষক ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে আড়াই লাখ ডলার দিলেন নেইমার

আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণেই হাদিকে হত্যা করা হয়েছে: জামায়াত নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৪:১০ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা সাহসের সঙ্গে কথা বলছে, তাদেরই পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। সময়ের সাহসী বীর শরিফ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যার ঘটনাও সেই ষড়যন্ত্রেরই অংশ।
শনিবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌর উন্মুক্ত মঞ্চে মরহুম শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আমরা আজ একজন দেশপ্রেমিক ও সময়ের বীর সন্তানকে হারালাম। যাদের আত্মত্যাগ ও সংগ্রামের মাধ্যমেই দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে এবং আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। ওসমান হাদীর প্রতিটি রক্তবিন্দু থেকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ঘৃণার আগুন আরও প্রবল হয়ে উঠবে। এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, আজ যারা রাষ্ট্রীয় দায়িত্বে কিংবা উপদেষ্টার আসনে বসে আছেন, তারা হাদীদের মতো সাহসী মানুষের আন্দোলনের ফলেই সেখানে পৌঁছেছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে যারা আন্দোলন করেছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু দুঃখজনকভাবে রাষ্ট্র আজ সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আমরা আর কত ওসমান হাদীর মতো বিপ্লবী সন্তান হারাবো—এই প্রশ্ন আজ জাতির সামনে দাঁড়িয়ে আছে।
আলোচনা সভা শেষে মরহুম শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম খান।
উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল বারীর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, উপজেলা প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম (মুত্তালিব), পৌর জামায়াতের আমীর আব্দুল করিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাবুল আকন্দ এবং জামায়াতের যুব বিভাগের সভাপতি আতাউর রহমান।
এছাড়াও স্থানীয় ও দলীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করদাতাদের

আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণেই হাদিকে হত্যা করা হয়েছে: জামায়াত নেতা

আপডেট সময় ০৯:৪৪:১০ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫