সন্ত্রাসীর গুলিতে শহীদ হওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
ওসমান হাদির স্মরণে শনিবার দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালিত হয়। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজায় লাখো মানুষের উপস্থিতি দেশজুড়ে আবেগের ঢেউ তোলে। এই অভূতপূর্ব জনসমাগম দেখে আবেগাপ্লুত হয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররাও।
জাতীয় দলের তারকা ব্যাটসম্যান তাওহীদ হৃদয় সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন,
‘যে সংসদ প্রাঙ্গণে যাওয়ার জন্য লড়াই করছিলেন হাদি ভাই, তিনি গেছেনও সেখানে—বীরের বেশে। হাজার মানুষের উপস্থিতি আর কোটি মানুষের দোয়া ও ভালোবাসায় সিক্ত হয়ে। বিদায়বেলায় এমন ভালোবাসা সবার কপালে জোটে না। আল্লাহ পাক তাকে সৌভাগ্যবান করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। চিরনিদ্রায় শান্তিতে শায়িত থাকুন আমাদের হাদি ভাই।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ক্রিকেট বোর্ড পরিচালক খালেদ মাসুদ পাইলট জানান, এমন জানাজা তিনি জীবনে দেখেননি। তার ভাষায়,
‘আজ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল দেখে আমি স্তব্ধ। জীবনে কখনো এত মানুষের উপস্থিতি দেখিনি। এই ভিড়ই প্রমাণ—মানুষ তাকে কতটা ভালোবেসেছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শহিদি মর্যাদা দান করুন।’
পেস বোলার এবাদত হোসেন চৌধুরী লেখেন,
‘তুমি কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান ছিলে না। ছিলে একজন ভালো মানুষ—এই কারণেই আজ তোমার জানাজায় এত মানুষ। আল্লাহ তায়ালা দুনিয়াতে তোমাকে যে সম্মান দিয়েছেন, ওপারে তার চেয়েও বড় সম্মান তোমার জন্য অপেক্ষা করছে।’
আরেক পেসার কামরুল ইসলাম রাব্বি তার লেখায় ইতিহাসের সঙ্গে তুলনা টেনে শেরে বাংলা এ কে ফজলুল হকের কথা স্মরণ করেন। তিনি বলেন, শেরে বাংলার মতোই বরিশালের মাটিতে জন্ম নেওয়া বিদ্রোহী তরুণ শরিফ ওসমান হাদি সত্য ও ন্যায়ের পথে আপসহীন ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান এবং ইনসাফের প্রশ্নে নির্ভীক কণ্ঠ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
পেস বোলার রুবেল হোসেন লেখেন,
‘আপনি জিতে গেছেন হাদী। বছরের পর বছর রাজনীতি করা অনেকেই বলতে পারবেন না—মৃত্যুর পর তাদের জানাজায় এত মানুষ আসবে। রাজনীতি হওয়া উচিত মানুষের অধিকার আর দেশের জন্য। আপনি তা দেখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’
লাখো মানুষের উপস্থিতি আর ক্রীড়াঙ্গনের তারকাদের আবেগী শ্রদ্ধায় স্পষ্ট—শরিফ ওসমান হাদি কেবল একজন রাজনৈতিক কর্মী নন, তিনি মানুষের ভালোবাসায় বেঁচে থাকা এক নাম, এক প্রেরণা।
ঢাকা
,
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করদাতাদের
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৩৫
মুসলিম পর্যটকদের সুবিধায় জাপানের শপিংমলে নামাজ কক্ষ
ট্রাম্পকে ‘হারু’ বললেন বাইডেন, আখ্যা দিলেন—অযোগ্য, দুর্নীতিগ্রস্ত ও ফালতু বলে
ভেনেজুয়েলায় আড়াই লাখ ডলার দিলেন নেইমার
ব্রাজিলের বিপক্ষে খেলা হচ্ছে না ‘জাপানি মেসির’
আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা
অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী
জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল: জার্মান গবেষক
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে আড়াই লাখ ডলার দিলেন নেইমার
ওসমান হাদির শহিদী বিদায়ে সরব ক্রিকেটাররা
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৯:৫৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- ৩৬৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ


























