ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আবারও ফাইনাল খেলবে আর্জেন্টিনা-ফ্রান্স, জানালো সুপারকম্পিউটার অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করদাতাদের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৩৫ মুসলিম পর্যটকদের সুবিধায় জাপানের শপিংমলে নামাজ কক্ষ ট্রাম্পকে ‘হারু’ বললেন বাইডেন, আখ্যা দিলেন—অযোগ্য, দুর্নীতিগ্রস্ত ও ফালতু বলে ভেনেজুয়েলায় আড়াই লাখ ডলার দিলেন নেইমার ব্রাজিলের বিপক্ষে খেলা হচ্ছে না ‘জাপানি মেসির’ আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল: জার্মান গবেষক

কাঁধে থাকা সেই শিশুটি হাদির সন্তান নয়, জানা গেল পরিচয়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ১০২৩ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিতে জুলাইযুদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির কাঁধে বসে থাকা এক ছোট্ট শিশুকে ঘিরে বিভ্রান্তি ছড়ায়। অনেকেই শিশুটিকে হাদির সন্তান বলে ফেসবুকে দাবি করলেও, বিষয়টি সত্য নয় বলে নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, শিশুটির নাম ওমায়েত। সে তার বাবা–মায়ের সঙ্গে ঢাকায় বসবাস করে। শিশুটির বাবা নিয়মিতভাবে ওসমান হাদির সঙ্গে দেখা করতে আসতেন। একদিন সেই সাক্ষাতের সময় আদর করে ওমায়েতকে কাঁধে বসিয়ে ছবি তুলেছিলেন হাদি। হাদির মৃত্যুর পর ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে ভুল করে শিশুটিকে তার সন্তান হিসেবে পরিচয় করিয়ে দেন।
বিষয়টি স্পষ্ট করে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফারাজি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, “শিশুটি আজও ওসমান হাদির জানাজায় তার বাবার সঙ্গে অংশ নিয়েছে। সেসময়ও সে বাবার সঙ্গেই হাদির সঙ্গে দেখা করতে এসেছিল। হাদি ভাইয়ের মৃত্যুর পর ছবিটি ভাইরাল হলেও শিশুটি তার সন্তান নয়—এটা নিশ্চিত।”
তিনি আরও বলেন, “আমার কোলে থাকা ছোট্ট বিপ্লবী হাদি ভাইয়ের ছেলে নয়। হাদি ভাই সেদিন আদর করে ওকে কাঁধে নিয়েছিলেন। অনেকেই ভুল করে শিশুটিকে হাদির সন্তান ভেবেছেন। তবে আমরা আশা করি, এই শিশুটিও একদিন হাদি ভাইয়ের আদর্শ ও বিপ্লবের পথেই বড় হবে। ওর বাবা সবার কাছে দোয়া চেয়েছেন।”
উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ অংশ নেন। জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মারা যান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আবারও ফাইনাল খেলবে আর্জেন্টিনা-ফ্রান্স, জানালো সুপারকম্পিউটার

কাঁধে থাকা সেই শিশুটি হাদির সন্তান নয়, জানা গেল পরিচয়

আপডেট সময় ১০:৫৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫