দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহীদ হওয়া ৬ বাংলাদেশি সেনা সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (_____) সকাল সোয়া ৯টার দিকে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে শহীদ সেনাসদস্যদের মরদেহ হেলিকপ্টারে করে নিজ নিজ জেলায় পাঠানো হয়। সেখানে যথাযথ সামরিক মর্যাদায় তাদের দাফন করা হবে।
এর আগে শনিবার (_____) বেলা ১১টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে শহীদ শান্তিরক্ষীদের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শাহাদাত বরণ করেন। তাদের মরদেহ দেশে প্রত্যাবর্তনের পর বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম শহীদদের লাশ গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি, আবেইতে মোতায়েনরত জাতিসংঘ মিশন ইউনিসফার ফোর্স কমান্ডারের প্রতিনিধি, চিফ কমিউনিটি লিয়াজোঁ অফিসার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (ইউএন), পরিচালক (ওভারসিজ অপারেশন), সেনা সদর দপ্তরসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, ওই সন্ত্রাসী ড্রোন হামলায় ৬ জন শান্তিরক্ষী শহীদ হওয়ার পাশাপাশি আরও ৯ জন শান্তিরক্ষী আহত হন। আহতদের মধ্যে ৮ জন কেনিয়ার রাজধানী নাইরোবির আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঢাকা
,
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করদাতাদের
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৩৫
মুসলিম পর্যটকদের সুবিধায় জাপানের শপিংমলে নামাজ কক্ষ
ট্রাম্পকে ‘হারু’ বললেন বাইডেন, আখ্যা দিলেন—অযোগ্য, দুর্নীতিগ্রস্ত ও ফালতু বলে
ভেনেজুয়েলায় আড়াই লাখ ডলার দিলেন নেইমার
ব্রাজিলের বিপক্ষে খেলা হচ্ছে না ‘জাপানি মেসির’
আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা
অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী
জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল: জার্মান গবেষক
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে আড়াই লাখ ডলার দিলেন নেইমার
শান্তিরক্ষী মিশনে শহীদ ৬ বাংলাদেশি সেনার জানাজা সম্পন্ন
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ১০:০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- ১৮০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ


























