ভারতীয় আধিপত্যবাদ ও দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের প্রতিবাদে একা পায়ে হেঁটে গুলশানে অবস্থিত ভারতীয় দূতাবাসের উদ্দেশে পদযাত্রা শুরু করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। রোববার সকাল ১০টায় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড থেকে—যেখানে ওসমান হাদিকে গুলি করা হয়েছিল—এই পদযাত্রা শুরু হয়।
পদযাত্রার শুরুতে রাশেদ প্রধান বলেন, ‘হিন্দুস্তান গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ও হাদির খুনিদের আশ্রয় দিয়েছে। বছরের পর বছর সীমান্তে হত্যা, অবৈধ পুশ-ইন, ভূমি দখল, পানির ন্যায্য হিস্যা না দেওয়া এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ দিল্লির জন্য নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। দেশের মানুষের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসের মাধ্যমে ভারত সরকারের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আমি তীব্র ঘৃণা জানাতে চাই।’
তিনি আরও বলেন, ‘অতীতে একাধিকবার মিছিল সহকারে ভারতীয় দূতাবাসে যাওয়ার চেষ্টা করেছি এবং স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নিয়েছি। কিন্তু প্রতিবারই প্রশাসন মাঝপথে বাধা দিয়েছে। তাই এবার প্রায় আট কিলোমিটার পথ একা পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি—যাতে বোঝা যায়, একজন নিরস্ত্র ব্যক্তি দূতাবাসের জন্য কোনো হুমকি নন।’
রাশেদ প্রধান জানান, ভারতীয় দূতাবাসে দেওয়ার জন্য তিনি সঙ্গে একটি কালো গোলাপ নিয়েছেন, যা রাজনৈতিক ভাষায় কর্তৃত্ব ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক।
ঢাকা
,
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করদাতাদের
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৩৫
মুসলিম পর্যটকদের সুবিধায় জাপানের শপিংমলে নামাজ কক্ষ
ট্রাম্পকে ‘হারু’ বললেন বাইডেন, আখ্যা দিলেন—অযোগ্য, দুর্নীতিগ্রস্ত ও ফালতু বলে
ভেনেজুয়েলায় আড়াই লাখ ডলার দিলেন নেইমার
ব্রাজিলের বিপক্ষে খেলা হচ্ছে না ‘জাপানি মেসির’
আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা
অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী
জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল: জার্মান গবেষক
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে আড়াই লাখ ডলার দিলেন নেইমার
ভারতীয় দূতাবাসে ঘৃণা জানাতে রাশেদ প্রধানের যাত্রা
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ১১:৩৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- ২৪০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ


























