ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাতারাতি বদলে গেল নিরাপত্তা ব্যবস্থা, মমতার বাড়ি থেকে সরিয়ে নেয়া হলো পুলিশি নিরাপত্তা নতুন করে ট্রাফিক নিয়ন্ত্রণে ঢাকার ১২০ মোড়ে এআই ক্যামেরা মেসিকে ব্রাজিল দলে সাইন করাতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি অবৈধ বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলো জর্ডান বাবা খুন, ভাই অপহৃত, মায়ের অনুপ্রেরণায় বিশ্বকাপে ইরাকের হুসেইন বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান নেতানিয়াহু: ট্রাম্প পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান ইরানের জব্দ করা অর্থ ফেরত দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি নিশ্চিত করল ইরান

শাহবাগে ‘শহিদী শপথ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০০:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে ‘শহিদী শপথ গ্রহণ’ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টায় শাহবাগের শহিদ হাদি চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত এক সমাবেশ থেকে কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

তিনি বলেন, “আগামীকাল মঙ্গলবার বিকাল ৩টায় আমরা শহিদ হাদি চত্বরে সমবেত হবো। এই শহিদী শপথে জুলাই-পূর্ববর্তী ও জুলাই-পরবর্তী সময়ে গুম, খুন ও রাজনৈতিক সহিংসতায় নিহত সব শহিদকে স্মরণ করা হবে। এই শপথের মাধ্যমে বিচার, জবাবদিহি এবং রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের দাবি আরও জোরালোভাবে তুলে ধরা হবে।”

সমাবেশে আবদুল্লাহ আল জাবের বলেন, শহিদ হাদি স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই হত্যাকাণ্ডের বিচার আর বিলম্বিত হলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। এক মাসের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “হাদিকে হত্যার মধ্য দিয়ে নির্বাচনে একটি গভীর ষড়যন্ত্র করা হয়েছে। হাদি ভাইকে গুলি করার ১১ দিন পার হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। যদি ৩০ কার্যদিবসের মধ্যে বিচার না হয় এবং এর ফলে দেশে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়, তার দায় সরকারকেই নিতে হবে।”

সমাবেশে শহিদ ওসমান হাদির বড় ভাই ওমর হাদি বলেন, “আমরা কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। হাদির খুনিরা যেখানেই থাকুক, ২৪ ঘণ্টার মধ্যে আমাদের সামনে হাজির করতে হবে। খুনিদের হাজির করা না হলে আমরা ঘরে ফিরব না। আমরা শহিদ ওসমান হাদির উত্তরসূরি।”

এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারের উদ্দেশে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা পরে সমাবেশে রূপ নেয়। বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রজনতা ‘জ্বালো রে, জ্বালো রে, আগুন জ্বালো’, ‘দিল্লির দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো, সুখে-দুখে কথা কবো’, ‘আমরা ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা, ঢাকা’সহ নানা স্লোগান দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাতারাতি বদলে গেল নিরাপত্তা ব্যবস্থা, মমতার বাড়ি থেকে সরিয়ে নেয়া হলো পুলিশি নিরাপত্তা

শাহবাগে ‘শহিদী শপথ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

আপডেট সময় ০৯:০০:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫