ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাতারাতি বদলে গেল নিরাপত্তা ব্যবস্থা, মমতার বাড়ি থেকে সরিয়ে নেয়া হলো পুলিশি নিরাপত্তা নতুন করে ট্রাফিক নিয়ন্ত্রণে ঢাকার ১২০ মোড়ে এআই ক্যামেরা মেসিকে ব্রাজিল দলে সাইন করাতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি অবৈধ বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলো জর্ডান বাবা খুন, ভাই অপহৃত, মায়ের অনুপ্রেরণায় বিশ্বকাপে ইরাকের হুসেইন বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান নেতানিয়াহু: ট্রাম্প পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান ইরানের জব্দ করা অর্থ ফেরত দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি নিশ্চিত করল ইরান

গানম্যান নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান সাদিক কায়েমের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৪:১০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৩৮৫ বার পড়া হয়েছে

সরকারের পক্ষ থেকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। একই সঙ্গে তিনি দেশের সর্বস্তরের মানুষের জন্য সমান ও ন্যায়ভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

এক বিবৃতিতে সাদিক কায়েম বলেন, সাম্প্রতিক সময়ে জুলাই বিপ্লবের ছাত্র নেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার গানম্যান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় তাকে বিষয়টি জানানো হলেও তিনি এ প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে খুনি হাসিনার পতনের পর জনগণের প্রত্যাশা ছিল দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় একটি দৃশ্যমান ও ন্যায্য পরিবর্তন আসবে। কিন্তু বাস্তবে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার অভাব এবং বিভিন্ন দপ্তরে ফ্যাসিবাদী শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে জননিরাপত্তা বারবার ব্যাহত হচ্ছে।

সাদিক কায়েমের মতে, আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে সক্রিয় করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা হলে নিরাপত্তা নিয়ে এ ধরনের উদ্বেগ তৈরি হতো না। তিনি প্রশ্ন তোলেন—কেন সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি?

বিবৃতিতে তিনি বলেন, একদিকে শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অন্যদিকে তাদের হাতে ওসমান হাদির মতো মানুষ শহীদ হচ্ছেন, অথচ খুনিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এই পরিস্থিতিতে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান প্রদানের প্রস্তাব তার কাছে গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, নিরাপত্তা নিঃসন্দেহে সবার প্রয়োজন। তবে যদি সেই নিরাপত্তা কেবল কিছু ব্যক্তি বা গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ থাকে, তাহলে তা ইনসাফপূর্ণ হতে পারে না। দেশের আপামর মানুষের জন্য একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই হওয়া উচিত রাষ্ট্রের প্রধান লক্ষ্য।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাতারাতি বদলে গেল নিরাপত্তা ব্যবস্থা, মমতার বাড়ি থেকে সরিয়ে নেয়া হলো পুলিশি নিরাপত্তা

গানম্যান নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান সাদিক কায়েমের

আপডেট সময় ০৯:৫৪:১০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫