ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পদত্যাগ করলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা লক্ষ্য: সংসদে প্রধানমন্ত্রী সরকার মতপ্রকাশের স্বাধীনতাকে গলা টিপে ধরছে কি না, সংসদে প্রশ্ন হান্নান মাসউদের যুবলীগ নেতাকে বাঁচাতে বিএনপি সভাপতির হুমকি বিগত ১৮ বছরে লোভ–লালসায় পা দিইনি: তথ্যমন্ত্রী পার্থ স্বৈরাচারের সময়ে বাপেক্সকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী নিজের বি’রুদ্ধে অভি/যোগের প্রমাণ উন্মুক্ত করতে বললেন আসিফ মাহমুদ পে-স্কেল: ৫৩ বছরে ১৩০ থেকে পৌঁছেছে ১ লাখ ৫৬ হাজার বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেওয়ার দাবি নাকচ করল মালয়েশিয়া যুক্তরাষ্ট্রকে ধ্বং’স করতে ইরানকে গোপনে ‘ক্ষেপ/ণা/স্ত্র’ সহায়তা করছে রাশিয়া

আজ শাহবাগে ইনকিলাব মঞ্চের ‘শহীদী শপথ’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

এবার শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারসহ তিন দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ‘শহীদী শপথ’ গ্রহণ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজধানীর শাহবাগ মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, “আমরা আগামীকাল ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শহীদী শপথ ঘোষণা করছি।”

আব্দুল্লাহ আল জাবের বলেন, “আগামীকাল বিকাল ৩টায় শাহবাগে শহীদ হাদী চত্বরে আমরা সমবেত হব। জুলাই-পরবর্তী ও পূর্ববর্তী সময়ে যারা গুম-খুনের শিকার হয়ে শহীদ হয়েছেন, আমরা শহীদ ওসমান হাদীকে সামনে রেখে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে শহীদী শপথ পাঠ করবো।” এর আগে, বিকাল ৩টা ২০ মিনিটের দিকে জাদুঘরের সামনে থেকে শহীদ মিনার অভিমুখী বিক্ষোভ মিছিলটি শুরু হয়। তার আগে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার আগামী নির্বাচনের আগেই করতে হবে। এই বিচার ছাড়া কোনও নির্বাচন নয়।

সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল জাবের আরও বলেন, “ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যার বিচারের জন্য ২৪ ঘণ্টার মধ্যে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এই হত্যার ঘটনা তদন্তের স্বার্থে প্রয়োজনে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক সংস্থার সহায়তা নিতে হবে।”

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদিকে গুলি করা হয়। মোটরসাইকেলে আসা দুজন ঘাতক তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলে। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিল; সেখানেই ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। ২০ ডিসেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে তাকে কবি নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে সমাহিত করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পদত্যাগ করলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ

আজ শাহবাগে ইনকিলাব মঞ্চের ‘শহীদী শপথ’

আপডেট সময় ০৯:৩৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫