আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার হিন্দুস্তান টাইমস স্থানীয় পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে।
অভিযুক্তের নাম মনোজ লেলা (২২)। তিনি টেক্সাসের ডালাসে অবস্থিত ইউনিভার্সিটি অব টেক্সাসের একজন শিক্ষার্থী। তার বিরুদ্ধে পরিবারের সদস্যদের ওপর হামলার হুমকি দেওয়া এবং পারিবারিক বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
ফ্রিসকো শহরের পুলিশ জানায়, মনোজ লেলার মানসিক স্বাস্থ্য নিয়ে পরিবারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ এবং একাধিক হুমকির অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তে নেওয়া হয়। তদন্তে জানা যায়, কিছুদিন আগে তিনি পরিবারের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে আবাসিক বা ধর্মীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে, যা টেক্সাস আইনে প্রথম শ্রেণির ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত। পাশাপাশি পরিবারের এক সদস্যকে সন্ত্রাসী হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে একটি লঘু অপরাধের মামলাও দায়ের করা হয়েছে।
এই দুই মামলায় মনোজ লেলার জামিন নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১ লাখ মার্কিন ডলার এবং সাড়ে ৩ হাজার মার্কিন ডলার।
ঢাকা
,
রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
একযোগে ৮ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা
‘পারমাণবিক বোমা ছাড়া ইরানের সামনে আর কোনো পথ নেই’
ইরান–যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় সমঝোতা কি টিকবে
সংসদ ভবনে প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজ করলেন শিক্ষার্থীরা
জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানেই অলআউট বাংলাদেশ
ফ্রান্সে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১১
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
বৃদ্ধা মাকে পিটিয়ে দাঁত ভাঙার অভিযোগে মাদ্রাসা শিক্ষক ছেলে গ্রেফতার
শিবির খারাপ কাজ করলে সমালোচনা করুন, সমর্থন নয়
১১২ বছর পর খুলে দেওয়া হলো ঐতিহাসিক কুচুক মসজিদ
অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে ভারতীয় তরুণ গ্রেপ্তার
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৭:২২:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- ৫০৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























