ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঝটিকা মিছিলে বেরিয়েই গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী পটুয়াখালীতে বিএনপি-জামায়াতের মুখোমুখি অবস্থানে এক ঘণ্টা অবরুদ্ধ সেতুমন্ত্রী হঠাৎ ফেসবুকে মাহফুজ আলমের রহস্যময় পোস্ট কর দেওয়া লাগবে না যেসব মোটরসাইকেলে জামায়াত জোটে গিয়ে এনসিপি রাজনৈতিক সতীত্ব হারিয়েছে: রাশেদ খান অপহরণের ৬ দিন পর খাল থেকে গায়িকার মরদেহ উদ্ধার এলো জুলাই গ্রাফিতি সম্বলিত ৫ টাকা, পুরোনো নোট ও কয়েনের কী হবে? সমকামিতায় জড়িতের দায়ে হাবিপ্রবির ৪ শিক্ষার্থী বহিষ্কার বাংলাদেশ পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে হস্তান্তর করতে চায় ইরান

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেয়ার নির্দেশ আদালতের, নির্বাচন করতে বাধা নেই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

এবার ঋণখেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম বাদ দেয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত। আজ সোমবার বেলা ১১টার দিকে শুনানি শেষে আদালত এ নির্দেশ দেয়। ফলে বগুড়া থেকে জাতীয় নির্বাচন করতে আর কোনো বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন।

এর আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া বড়গোলা শাখা থেকে খেলাপি ঋণের ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা আদায়ে গত ১০ ডিসেম্বর একটি ‘কলব্যাক নোটিশ’ পাঠানো হয়। নোটিশটি পাঠানো হয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের নামে।

নোটিশে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না এবং ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরীর ঠিকানা উল্লেখ করা হয়। অংশীদারিত্ব কাঠামো অনুযায়ী, আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডে মাহমুদুর রহমান মান্নার মালিকানা ৫০ শতাংশ, এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরীর ২৫ শতাংশ এবং তার স্ত্রী ইসমত আরা লাইজুর ২৫ শতাংশ শেয়ার রয়েছে।

নোটিশে আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও এতে উল্লেখ করা হয়। পরবর্তী সময়ে ঋণখেলাপির তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন মাহমুদুর রহমান মান্না। তবে গত বুধবার হাইকোর্ট ওই রিট আবেদন খারিজ করে দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঝটিকা মিছিলে বেরিয়েই গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেয়ার নির্দেশ আদালতের, নির্বাচন করতে বাধা নেই

আপডেট সময় ১১:৪৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫