ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ কেরোসিন তেল কি অপবিত্র মে মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে বাংলাদেশ সীমান্তে কেন সাপ-কুমির ছাড়তে চায় ভারত

শেখ হাসিনা ও তার পিতা দেশে গণতন্ত্র হত্যা করেছে: সালাহউদ্দিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৫১৫ বার পড়া হয়েছে

এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার পিতা বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে এবং এদেশের মানুষের অধিকার হরণ করেছে। তারা দুজনেই এক দলীয় শাসন ব্যবস্থা ও এক ব্যক্তির স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলো । শেখ হাসিনা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দীর্ঘ পনেরো ষোল বছর এদেশে এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করে ছিলেন। ফলাফল ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদি শক্তি শেখ হাসিনার পতন হয়েছে।

আজ মঙ্গলবার সকালে চকরিয়া উপজেলার পহরচাদা ম্যারেজ গার্ডেন কমিউনিটি সেন্টারে পহরচাদা ইউনিয়ন বিএনপি আয়োজিত বেগম খালেদার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় সালাহউদ্দিন আহমদ আরো বলেন, শেখ হাসিনা এখন আশ্রয় লাভ করেছে তার নিজের স্থান দিল্লীতে। এরা ভারতীয় দল, এরা ভারতীয় সেবা দাস সরকার ছিলো। এরা কখনো বাংলাদেশকে স্বাধীন সত্ত্বা হিসেবে স্বীকৃতি দেয়নি। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তারা প্রকৃতপক্ষে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে এবং রাজনৈতিক অধিকার হরণ করেছে। এরা ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত দিয়েছে আলেম সমাজের উপর নির্যাতন করেছে এবং আলেমদের হত্যা করেছে এরা মুলত ইসলাম বিদ্বেষী সরকার ছিলো।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ রাতের অন্ধকারে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছিলো এবং নিরহ মাদ্রাসা ছাত্রদেরকে হত্যা করেছিলো । এভাবেই আওয়ামী লীগ এদেশের গণমানুষের বিপক্ষে দাড়িয়েছিলো, ফল স্বরূপ আওয়ামী লীগ এদেশ থেকে চিরতরে উৎখাত হয়েছে।সুতারং আগামীতে কি রকম বাংলাদেশ হবে, জনগণ সেটা ইতিমধ্যেই বলে দিয়েছে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমানের কথা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা ও তার পিতা দেশে গণতন্ত্র হত্যা করেছে: সালাহউদ্দিন

আপডেট সময় ০৩:৪৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬