আগামীর সরকার পরিচালনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরভিত্তিক নীতিমালা জাতির সামনে উপস্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে আগামীকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি পলিসি সামিট অনুষ্ঠিত হবে।
পলিসি সামিটে দেশের বিশিষ্ট পলিসি এক্সপার্ট, কূটনীতিক (ডিপ্লোম্যাট), সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। সামিটে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতের নীতিগত দিকনির্দেশনা তুলে ধরা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আয়োজকদের মতে, এই পলিসি সামিটের মাধ্যমে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় জামায়াতে ইসলামীর ভাবনা, অগ্রাধিকার ও বাস্তবসম্মত রোডম্যাপ জাতির সামনে স্পষ্টভাবে উপস্থাপিত হবে।

ডেস্ক রিপোর্ট 

























