ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

সংসদ সদস্যকে বিয়ে করলেন ক্রিকেটার রিংকু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

রিংকু সিং নিজে ক্রিকেটার। আর সম্পর্কটা করছেন রাজনীতির সঙ্গে। সরাসরি একজন সংসদ সদস্যকেই যে বিয়ে করছেন এই ব্যাটার। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির এমপি প্রিয়া সরোজের সঙ্গে বাগদান পর্ব সেরেও ফেলেছেন রিঙ্কু সিং। আনুষ্ঠানিকভাবে কিছু জানা না গেলেও তাদের বাগদানের ছবি প্রকাশ করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম।

আইপিএলে এবার তেমন করে আলোচনায় আসেননি রিঙ্কু। দলগত বাজে পারফরম্যান্সে আগেভাগেই বাদ পড়েছে রিঙ্কুর দল কলকাতা নাইট রাইডার্স। ইংল্যান্ড সফরের টেস্ট দলেও নেই তার নাম। কাছাকাছি সময়ে বাইশ গজের ব্যস্ততা না থাকায় জীবনের নতুন ইনিংস খেলতে নেমেছেন এই ক্রিকেটার।

তবে সংসদ সদস্য প্রিয়ার বাবা তুফানি সরোজ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘দুই পরিবারের পক্ষ থেকে বাগদানের অনুষ্ঠানটি ঘরোয়া পর্যায়ে রাখা হয়েছে। বাগদানের অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা খুব খুশি।’ অনুষ্ঠানে হাজির হন সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব। তিনি বলেন, ‘দুজনকে শুভেচ্ছা জানাতে এসেছি। ওরা সুখী হোক।’

এদিকে বিয়ের অনুষ্ঠান হতে পারে বছরের শেষদিকে। ভারতের আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ১৮ নভেম্বর বারাণসীর কোনও বড় হোটেলে তাদের বিয়ে। সেখানে চলচ্চিত্র জগতের পরিচিত ব্যক্তি ও রাজনৈতিক মহলের তারকারা উপস্থিত থাকতে পারেন।

দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক প্রিয়া সাংসদ হওয়ার আগে সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। ২০২২ সালে বাবার নির্বাচনী প্রচারে এসে প্রথম নজর কেড়েছিলেন। এরপর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি উত্তরপ্রদেশের মছলীশহর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। আর রিংকুর গল্প তো সবার জানা। ২০২৩ আইপিএল থেকে রীতিমত উড়ছেন এই ব্যাটার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ সদস্যকে বিয়ে করলেন ক্রিকেটার রিংকু

আপডেট সময় ০৯:৫০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫