ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

জুলাই-আগস্ট অভ্যুত্থানের মামলায় তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ৬৪৪ বার পড়া হয়েছে

এবার জুলাই-আগস্ট অভ্যুত্থানের মামলায় তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, তদন্তে দোষী সাব্যস্ত হলেই গ্রেপ্তার করা হবে।সোমবার যাত্রাবাড়ী থানা পরিদর্শন ও ঈদে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে এ কথা বলেন তিনি।

আইনের বাইরে কেউ নেই উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, নির্দোষ কোনো ব্যক্তি যাতে সাজা না পায়, তাই তদন্ত সাপেক্ষে দোষী সাব্যস্তদের আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের অনেক মামলার তদন্ত হয়নি। তদন্ত শেষে যিনি অপরাধী প্রমাণিত হবেন তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঈদে রাজধানীসহ দেশের কোথায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। সড়ক দুর্ঘটনায় কিংবা ছোটখাটো দুই-একটা চুরি ছাড়া কোনো ঘটনা নেই।

তিনি আরো বলেন, আজ আমরা এখানে এসেছি দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও তাদের খাওয়া-দাওয়ার বিষয়টি দেখার জন্য। তারা জানিয়েছেন তাদের দুপুরের ও রাতের খাবার একই, তবে দাম ভিন্ন। তাই আমরা বলেছি, একই মূল্য ধরার জন্য।

এ ছাড়া একজন উপ-পরিদর্শককে (এসআই) খাবারের সময় দেখভালে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। যাতে ঈদে তাদের খাবারের বিষয়গুলো খেয়াল রাখা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কনটেন্ট ক্রিয়েটর হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

জুলাই-আগস্ট অভ্যুত্থানের মামলায় তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০২:৪৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫