ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পোস্টটি কার উদ্দেশে? প্রশ্নে মুখর নেটিজেনরা ভারতের হেলিকপটার ও ড্রোন যেন প্রবেশ না করে: সীমান্ত বৈঠকে বিএসএফকে বিজিবি ছয় কার্যদিবসের মধ্যে রামিসা হত্যার রায় দেওয়া হয়েছে: আইনমন্ত্রী মাদকবিরোধী অভিযানের আড়ালে কি বাড়ছে গণবিচার? জব্দ করা ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না দিলে আমেরিকার সঙ্গে চুক্তি নয়: ইরান আত্মীয়কে বাঁচাতে কিডনি দিতে যান দিল্লিতে, আগুনে পুড়ে এখন নিজেই আইসিইউতে এক বাংলাদেশি সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা, পাবেন রামিসার ওয়ারিশরা গণ-অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকার বিএসএফের পুশইন রুখে দিতে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

বাগেরহাট ভ্যাট অফিসে রাতভর অসামাজিক কার্যকলাপ, নারীসহ ৩ জন গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ১৮১৬ বার পড়া হয়েছে

বাগেরহাট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসে রাতভর অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ জুন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট স্টেডিয়াম সংলগ্ন ভ্যাট অফিসে অভিযান চালিয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—বাগেরহাট শহরের আলিয়া মাদরাসা রোড এলাকার বাসিন্দা ফখরুল ইসলাম বাবু, মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা ও ভ্যাট অফিসের অস্থায়ী কর্মচারী মো. সুমন এবং অজ্ঞাতনামা এক নারী। তবে ওই নারীর পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, ফখরুল ইসলাম বাবু ওই নারীকে টাকার বিনিময়ে ভ্যাট অফিসে নিয়ে আসেন। পরে রাতভর ওই অফিসে ফখরুল ও সুমন উক্ত নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকেন। একপর্যায়ে টাকা লেনদেন নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পান এবং পুলিশে খবর দেন।

পরে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে যায় এবং পরবর্তীতে গ্রেপ্তার দেখানো হয়।

এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিস্তারিত তদন্তের পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরেই সরকারি অফিসটি রাতে নানা অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পোস্টটি কার উদ্দেশে? প্রশ্নে মুখর নেটিজেনরা

বাগেরহাট ভ্যাট অফিসে রাতভর অসামাজিক কার্যকলাপ, নারীসহ ৩ জন গ্রেপ্তার

আপডেট সময় ০৩:০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫