ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাইক বাজিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতেই গণপিটুনি খেলেন যুবলীগ কর্মী ‘জাতিসংঘের সমুদ্র আইন মানতে বাধ্য নয় ইরান’ ভোলায় পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি চক্রের ৫ সদস্য আটক শেখ হাসিনাকে দেশে ফেরাতে মধ্যরাতে নেতাকর্মীদের শপথগ্রহণ, ভিডিও ভাইরাল জঙ্গি শব্দটি এখন আর নেই, ওটা রাজনৈতিক হাতিয়ার ছিলো: স্বরাষ্ট্রমন্ত্রী ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশ থেকে বিপুল জনশক্তি নেবে জাপান সারাদেশে আগামী ৫ দিন থাকবে কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টির দাপট  রূপপুর থেকে ৬০ বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে মোমবাতির আলোয় পরীক্ষা দিচ্ছেন সাড়ে ৪ হাজার শিক্ষার্থী

ডিসেম্বরে নির্বাচন না হলে আন্দোলন চলবেই” — গয়েশ্বর চন্দ্র রায়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ৪৮৯ বার পড়া হয়েছে

সংসদ নির্বাচন ডিসেম্বরে আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানিয়েছেন, এই দাবিতে দলটি আন্দোলনে থাকবে এবং তা চলমান থাকবে যতদিন না একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়।

রোববার রাজধানীর নয়াপল্টনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বর এসব কথা বলেন। তিনি বলেন, “নির্বাচনের দাবিতে আন্দোলন আমাদের চলমান। এটা নতুন কিছু না—ঈদের আগে বা পরে, বর্ষার আগে বা পরে বলারও দরকার নাই। ১৭ বছর ধরে আমরা এই দাবিতে আন্দোলন করছি।”

গয়েশ্বর বলেন, “এখন এই দাবির ‘শেষ’ দেখতে চাই। এমন একটি নির্বাচন দেখতে চাই যেখানে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবে। নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলনে থাকবে।”

তিনি আরও বলেন, “সরকার বলছে এপ্রিল মাসে নির্বাচন হবে, কিন্তু ডিসেম্বরে নির্বাচন হতে সমস্যা কোথায়? যদি এপ্রিলেও নির্বাচন হয়, তাহলে সেই সমস্যাগুলো কি তখন থাকবে না?”

নির্বাচন ইস্যুকে মূল এজেন্ডা থেকে সরিয়ে সরকার একটি অপ্রাসঙ্গিক বিতর্ক তৈরি করছে বলেও অভিযোগ করেন তিনি।

গয়েশ্বর বলেন, “এই সরকারকে জনগণ আস্থা দিতে পারছে না যে তারা সত্যিই ক্ষমতা হস্তান্তরে আন্তরিক। নির্বাচন নিয়ে সরকারকে সততার প্রমাণ দিতে হবে—‘Government is very much sincere to hand over power through proper election’।”

তিনি আরও বলেন, “বিএনপি নিজের জন্য না, জনগণের দাবির পক্ষে আন্দোলন করছে। এই দাবি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রের দাবি। তাই এখানে আস্থার সংকট তৈরি হয়েছে, এবং এ সংকট শুধুমাত্র সরকারের তৈরি।”

সরকারের প্রতি সরাসরি অভিযোগ করে গয়েশ্বর বলেন, “সরকারের মধ্যে ইগো প্রবণতা (অহংকার) রয়েছে। তারা মনে করে বিএনপিকে ক্ষমতায় আসতেই দেওয়া যাবে না। যদি এই ইগো সমস্যা না থাকে, তাহলে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধানে আসা সম্ভব।”

তিনি বলেন, “সরকারকে বুঝতে হবে যে, এই দেশ শুধু একদলীয় চিন্তাভাবনায় চলবে না। জনগণের ইচ্ছা এবং মতামতের প্রতিফলন ঘটাতে হলে বিনাপ্রশ্নে, নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাইক বাজিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতেই গণপিটুনি খেলেন যুবলীগ কর্মী

ডিসেম্বরে নির্বাচন না হলে আন্দোলন চলবেই” — গয়েশ্বর চন্দ্র রায়

আপডেট সময় ০৯:১৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫