ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বগুড়ায় নির্বাচনী সহিংসতায় চোখ হারানো বিএনপি নেতার পাশে তারেক রহমান ‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’ ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা দিলো বাস, চালকসহ নিহত ৩, আহত ১০ হতদরিদ্রের চাল কালোবাজারে বিক্রির অভিযোগ: সিংড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রশাসনের প্রমাণ কবরস্থানে গ্যাস সিলিন্ডার মজুত রাজধানীতে ভাতের হোটেল ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়: র‍্যাবের হাতে বিএনপি নেতা গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা ভুল হবে: মাহফুজ আলম মুহূর্তেই শেষ মৌসুমের আশা—মেহেরপুরে আগুনে পুড়ল ১০০ বিঘা ফসল,অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি খুলনা এনসিপি’র ডিডকৃত কার্যালয় এখন বিএনপির কার্যালয়ে পরিণত

অপ্রীতিকর কিছু না ঘটলে ফলাফল যাইহোক মেনে নেব: মামুনুল হক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

এবার কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে ফলাফল যেমনই হোক মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা১৩ আসনের প্রার্থী এবং খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। আজ বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে ভোটপ্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলপকালে তিনি এই কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘এখন পর্যন্ত যতটুকু দেখেছি পরিবেশের কোনো সমস্যা দেখিনি। ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। খুব বেশি না, মোটামুটি। কিছু মানুষ ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে।

এদিকে ফলাফল যাইহোক মেনে নেবেন কি না এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, ‘(যদি) কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো কৃত্রিম সংকট তৈরি করা না হয়, স্বাভাবিক প্রক্রিয়ায় যদি নির্বাচন হয় এবং সাধারণ ভোটাররা যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে ফলাফল যাই হোক সেটা মেনে নেব।

রাতভর সামাজিক মাধ্যমে নানা ধরনের গুজব ছড়িয়েছে এবং বিভিন্ন জায়গায় অনিয়মের খবর পাওয়া যায়। ঢাকা১৩ আসনেও সন্দেহজনক সংবাদ পাওয়ার কথা জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর, ‘ঢাকা ১৩ আসনে রাতে কিছু জায়গায় অনিয়মের সংবাদ কিছু কিছু কেন্দ্রে সন্দেহজনক আচরণের আমরা সংবাদ পেয়েছি। আমরা সে বিষয়টি যাচাই যাচাই করার সুযোগ পায়নি আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নির্বাচনী সহিংসতায় চোখ হারানো বিএনপি নেতার পাশে তারেক রহমান

অপ্রীতিকর কিছু না ঘটলে ফলাফল যাইহোক মেনে নেব: মামুনুল হক

আপডেট সময় ১০:০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬