ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি ‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়’-নেতানিয়াহুকে এরদোয়ান

মাত্র ১২ বছর বয়সে কোরআনের হাফেজ দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

মাত্র ১২ বছর বয়সে পুরো কোরআন মুখস্থ করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরী হিবা আল–সাফাদি। একইসঙ্গে আয়ত্ত করেছেন সাত কিরাআত। সৌদি আরবে অনুষ্ঠিত কিং সালমান স্থানীয় কোরআন প্রতিযোগিতার ২৭তম আসরে তার এই কৃতিত্ব বিশেষভাবে সবার নজর কাড়ে। দৃষ্টিপ্রতিবন্ধী শ্রেণির প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে হিবা আল–সাফাদি শাতিবিয়্যা পদ্ধতিতে পূর্ণ সনদ ও শুদ্ধ বর্ণনার সঙ্গে পবিত্র কোরআনের সম্পূর্ণ হিফজ শেষ করেছেন।

কোরআন হিফজের পাশাপাশি তিনি কোরআনের সাতটি স্বীকৃত কিরাআতেও দক্ষতা অর্জন করেছেন। এই বয়সে এমন কৃতিত্ব বিরল ও প্রশংসনীয়। তার এই সাফল্য তুলে ধরা হয় ২৭তম কিং সালমান স্থানীয় কোরআন প্রতিযোগিতায়। প্রতিযোগিতাটি আয়োজন করে ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়।

এই প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন অংশগ্রহণকারীসহ বিভিন্ন ক্যাটাগরিতে কোরআন হাফেজরা নিজেদের মেধা ও স্বাক্ষরতার পরিচয় দেওয়ার সুযোগ পান। দৃষ্টিপ্রতিবন্ধকতা সত্ত্বেও হিবার অধ্যবসায় ও নিষ্ঠা প্রমাণ করে, শারীরিক সীমাবদ্ধতা জ্ঞান ও সাধনার পথে বাধা হতে পারে না। কোরআনের সঙ্গে তার এই যাত্রায় পরিবার, শিক্ষক ও প্রতিষ্ঠানগুলোর সহায়তা ছিল উল্লেখযোগ্য।

প্রতিযোগিতায় অংশগ্রহণকে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বর্ণনা করে হিবা বলেন, কোরআনের সঙ্গে নিবিড় সম্পর্কই তাকে এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছে। তার সাফল্য অনেকের জন্য অনুপ্রেরণা। বিশেষ করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু–কিশোরদের জন্য, আন্তরিক চেষ্টা ও আল্লাহর সহায়তায় যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের

মাত্র ১২ বছর বয়সে কোরআনের হাফেজ দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরী

আপডেট সময় ০১:৩২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬