ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিংহাসন-মুকুট রেখে ফুটবল বেছে নিলেন উগান্ডার কামুরাসি ঢাকা-১৭ আসনের ২৮ মসজিদ ও ১০ মন্দিরে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে শরিয়াহর দোহাই দিয়ে সম্পত্তি হস্তান্তর বিলের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপ নুরুল ইসলাম মনির নিজ দেশের জনগণের বিরুদ্ধে ৩২০০ ঘণ্টা বিমান অভিযান, বিচারের মুখে ৯ পাইলট পুতিনের ‘অরাস সেনাট’: বুলেটপ্রুফ ও বিস্ফোরণ প্রতিরোধী এই লিমুজিন যেন চাকার ওপর দুর্গ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতিকে উলামায়ে কেরামের আহ্বান আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দেশ অশান্ত করতেই জামায়াতের লং মার্চ: রাশেদ খাঁন ৯/১১ কীভাবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধকে আমেরিকার কাছে গ্রহণযোগ্য করে তুলেছিল পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

আহমেদাবাদের যানজটই বাঁচাল জীবন—ভূমি চৌহান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৪৮৮ বার পড়া হয়েছে

মাত্র পাঁচ মিনিটের দেরিতে বিমানবন্দরে পৌঁছেছিলেন ভূমি চৌহান। তাতেই মিস হয়ে যায় আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। হতাশায় ডুবে গিয়েছিলেন বছর তিরিশের এই নারী। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই হতাশা কৃতজ্ঞতায় রূপ নেয়—কারণ, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় তার মিস করা সেই বিমানটি।

শুক্রবার (১৩ জুন) দুপুরে ঘটনাটি ঘটে। ভূমি চৌহানের বাসস্থান গুজরাটের অঙ্কলেশ্বরে। সড়কপথে আহমেদাবাদ বিমানবন্দরে যাওয়ার সময় শহরের তীব্র যানজটে আটকে পড়েন তিনি।

ভূমি বলেন, “সময়মতো পৌঁছেও শেষ মুহূর্তে ট্রাফিক জ্যামে পড়ি। মাত্র পাঁচ মিনিটের দেরিতে পৌঁছাই, কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। তখন খুব খারাপ লেগেছিল, টিকিটের টাকা নষ্ট হলো, চাকরিটাও হয়ত চলে যাবে ভেবে কষ্ট পেয়েছিলাম।”

কিন্তু ভাগ্য তখন তার জন্য অন্য কিছু ঠিক করে রেখেছিল। তিনি আরও জানান, “আমি যখন চায়ের দোকানে বসে ট্রাভেল এজেন্টের সঙ্গে টিকিট ফেরতের বিষয়ে কথা বলছিলাম, তখনই ফোন আসে—বিমানটি বিধ্বস্ত হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে মন্দিরে গিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানাই।”

ভূমি চৌহান দুই বছর আগে পড়াশোনার জন্য যুক্তরাজ্যে যান এবং সেখানে বসবাসকারী কেওয়াল চৌহানকে বিয়ে করেন।

এ ঘটনা থেকে তার উপলব্ধি: “টাকা নষ্ট হয়েছে ঠিকই, কিন্তু জীবন বেঁচে গেছে—এই জন্য আমি কৃতজ্ঞ। আহমেদাবাদের যানজটই আজ আমার জীবন বাঁচিয়েছে।”

সূত্র: বিবিসি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিংহাসন-মুকুট রেখে ফুটবল বেছে নিলেন উগান্ডার কামুরাসি

আহমেদাবাদের যানজটই বাঁচাল জীবন—ভূমি চৌহান

আপডেট সময় ০৭:২৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫