ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

আর কোনোদিন এয়ার ইন্ডিয়ার বিমানে উঠব না: ওয়ার্নার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৫৮৩ বার পড়া হয়েছে

এবার ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় পৌনে তিনশ মানুষের মৃত্যু হয়েছে। এয়ার ইন্ডিয়ার বিমানটি উড্ডয়নের পরপরই আছড়ে পড়ে। এমন দুর্ঘটনায় আতঙ্কিত অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। ভবিষ্যতে আর কখনও এয়ার ইন্ডিয়ার বিমানে ভ্রমণ করবেন না বলেও ঘোষণা দিয়েছেন।

এদিকে সোশ্যাল মিডিয়ায় এয়ার ইন্ডিয়ার বিমানের দুর্দশা নিয়ে তৈরি একটি ভিডিওতে এক ব্যক্তি মন্তব্য করেছেন। সেটারই স্ক্রিনশট নিজের সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করে ওয়ার্নার লিখেছেন, ‘এই ছবি সত্যি হলে অত্যন্ত মর্মান্তিক। ক্ষতিগ্রস্ত সমস্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আর কখনও এয়ার ইন্ডিয়ার বিমানে সফর করব না। এই ছবি দেখার পর সেটা আর সম্ভব নয়। ওদের সঙ্গে আমার শেষ সাক্ষাৎ হয়ে গেছে।’

ভারতের সঙ্গে ওয়ার্নারের সম্পর্ক অনেক পুরনো। একটা সময় আন্তর্জাতিক সফর বা আইপিএল খেলতে প্রতিবছরই ভারতে যেতে হতো তাকে। ক্রিকেট ছাড়ার পরও ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। তাই এয়ার ইন্ডিয়ার বিমানে তার ভ্রমণের অভিজ্ঞতা আছে। তার এই পোস্ট এয়ার ইন্ডিয়াকে যে চাপে ফেলবে সেটা বলাই বাহুল্য।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী এআই ১৭১। বিমানবন্দরের কাছেই বিজে মেডিক্যাল কলেজ এবং সিভিল হাসপাতালের হোস্টেল ভবনে ধাক্কা খেয়ে বিমানটিতে আগুন ধরে যায়। তখন হোস্টেলের ডাইনিংয়ে শিক্ষার্থীরা খাবার খাচ্ছিলেন। যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে ২৪২ জন ছিলেন। মাত্র এক জন যাত্রী বেঁচে গেছেন। বেসরকারি হিসেবে এই দুর্ঘটনায় মোট ২৭৪ জনের মৃত্যু হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

আর কোনোদিন এয়ার ইন্ডিয়ার বিমানে উঠব না: ওয়ার্নার

আপডেট সময় ০৫:০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫