ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপির সাংবাদিক হইয়েন না, সাংবাদিক হোন: অর্থমন্ত্রী প্রেসিডেন্সি ‘বিপজ্জনক পেশা’, জানলে নির্বাচন করতাম না: ট্রাম্প শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: শিক্ষামন্ত্রী ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: আইজিপি তারেক রহমানের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: প্রধানমন্ত্রীর প্রেস সচিব হোটেলের অতিথি সেজে ট্রাম্পকে হত্যার অপেক্ষায় ছিলেন শিক্ষক অ্যালেন আম্মারের অশ্লীলতা কি পারিবারিক ঐতিহ্য?: প্রশ্ন ছাত্রদল নেত্রীর ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মারা গেলেন সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন গত ১৭ বছর কৃষকদের ভাগ্য উন্নয়নে কোনও কাজ হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় অস্বীকৃতি ইরানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ৬০৭ বার পড়া হয়েছে

এবার দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। দেশটি বলেছে, ইসরায়েল তাদের ওপর প্রথম যে হামলা চালিয়েছে, আগে সেটির পূর্ণ প্রতিশোধ নেবে তারা। এছাড়া ইসরায়েলের হামলা চালাতে থাকলে তারা কোনো আলোচনায় বসবে না।

বার্তাসংস্থা রয়টার্স রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান মধ্যস্থতাকারী দেশ ওমান এবং কাতারকে জানিয়েছে ইসরায়েলি হামলা চলাকালীন তারা কোনো ধরনের যুদ্ধবিরতির আলোচনায় আগ্রহী নয়।

এদিকে রয়টার্সকে এক কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে বলেছেন, “ইরানিরা কাতার এবং ওমানকে জানিয়েছে, ইরান তখনই সত্যিকারের যুদ্ধবিরতির আলোচনা করবে যখন ইসরায়েলের প্রথম হামলার পূর্ণ প্রতিশোধ তারা নেবে।”

এরআগে ইসরায়েলি বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ইরান যুদ্ধবিরতির জন্য ওমান ও কাতারের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু এ কর্মকর্তা জানিয়েছেন, এই দাবি সম্পূর্ণ মিথ্যা।

এদিকে গত শুক্রবার ইরানে প্রথম হামলা চালায় দখলদাররা। এরপরের দিন রাতে ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে ইরান। এরপর থেকে হামলা পাল্টা হামলা চলছে। সূত্র: রয়টার্স

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাংবাদিক হইয়েন না, সাংবাদিক হোন: অর্থমন্ত্রী

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় অস্বীকৃতি ইরানের

আপডেট সময় ১০:৫২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫