ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধাপে ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ, প্রথম ধাপেই চমক আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়, প্রথম নির্বাচনেই বাজিমাত ফরেনসিকে শেখ হাসিনা-তাপসের কণ্ঠে মিল, হাবিবুরের ভয়েসও শনাক্ত গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিলো ইসরায়েল, উত্তেজনা তুঙ্গে ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে ‘শত্রু হার্ট অ্যাটাক’ করতে পারে: নৌবাহিনীর কমান্ডার অকটেনের বড় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ টানা দুদিন লোডশেডিংমুক্ত ছিল দেশ: বিদ্যুৎ বিভাগ জাতীয় সংসদে এসে উচ্ছ্বসিত বাউফলের ৫০ শিক্ষার্থী এবার হারিকেন জ্বালিয়ে আ.লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় জামায়াত আমিরের শোক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে যাত্রীবাহী বাস পড়ে যাওয়ার ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৫ মার্চ) রাত ৮টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে তিনি এ শোক জানান।

উল্লেখ্য, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৪৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।

স্থানীয় ও ঘাট সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ওই বাসটি বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ঘাটের পন্টুনে ওঠার চেষ্টা করছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পদ্মায় পড়ে মুহূর্তেই তলিয়ে যায়।

পোস্টে জামায়াত আমির লেখেন, এই হৃদয়বিদারক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, মহান আল্লাহ তায়ালা তাদের জান্নাতুল ফিরদাউস নসীব করুন। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান লিখেন, দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি পরিবহন খাতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি ও দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন।

এ ঘটনায় উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শফিকুর রহমান লেখেন, এই কঠিন সময়ে নিরলসভাবে কাজ করে যাওয়া ফায়ার সার্ভিসসহ সব উদ্ধারকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

সবশেষে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে পোস্টে তিনি বলেন, আসুন, আমরা সবাই দুর্গতদের পাশে দাঁড়াই এবং মহান আল্লাহর কাছে দোয়া করি- তিনি যেন সবাইকে এইধরনের বিপদ থেকে হেফাজত করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধাপে ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ, প্রথম ধাপেই চমক

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় জামায়াত আমিরের শোক

আপডেট সময় ১০:৩৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬