ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ ধনকুবের ল্যারি এলিসনের প্রতিষ্ঠানে হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

এবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের ভবনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দুবাই মিডিয়া অফিস জানায়, মেরিনা এলাকার ওরাকল ভবনের ওপরে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোথাও আগুন বা কাঠামোগত ক্ষতির খবর মেলেনি।

এর আগে চলতি সপ্তাহের শুরুতেও ওরাকল কর্পোরেশনের কার্যালয়ে ইরান হামলা চালিয়েছে বলে গুঞ্জন চাউর হয়েছিল। তবে আরব আমিরাত কর্তৃপক্ষ তা অস্বীকার করে। দুবাই মিডিয়া অফিস সে সময় এক বিবৃতিতে জানায়, এসব ভুয়া খবর। এর কোনও বাস্তব ভিত্তি নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। সম্প্রতি ওরাকলসহ একাধিক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছিল ইরান। এরপরই এই হামলার ঘটনা ঘটল।

দুবাই শহরের একটি গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত মেরিনা এলাকা। সেখানে দুবাই মেরিনা শপিং মলসহ বেশকিছু আকর্ষণীয় স্থান রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিনইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা শুরু করে ইরান। এর মধ্যে আরব আমিরাতের দুবাই, আবুধাবির মতো শহরগুলোকে লক্ষ্য করে লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

ওরাকল ভবনে হামলার আগে গতকাল শুক্রবার (৩ এপ্রিল) আবুধাবির হাবশান গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে হামলায় একজন নিহত এবং চারজন আহত হন। হামলায় দেশটির বৃহত্তম এই প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র: গালফ নিউজ

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুবাইয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ ধনকুবের ল্যারি এলিসনের প্রতিষ্ঠানে হামলা

আপডেট সময় ১১:৪৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬