ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ঘাম ঝরছে ইসরাইলের, বাড়ছে হতাহতের সংখ্যাও

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

এবার ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে বেশ হিমশিম খেতে হচ্ছে দখলদার ইসরাইলি বাহিনীর। এসব ক্ষেপণাস্ত্র ঠেকাতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এছাড়া ইরানের হামলায় বাড়ছে হতাহতের সংখ্যাও। এরই মধ্যে আরও একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্রইসরাইলের যৌথ বোমা হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চলছে, যা এখন বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী টেলিগ্রামে এক বার্তায় জানায়, ‘হুমকি মোকাবেলায় প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।দেশটির জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানায়, মধ্যাঞ্চলের শহর বনেই ব্রাকে কাচের টুকরোতে আহত ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে সেনাবাহিনী জানায়, দেশের বিভিন্ন স্থানে নাগরিকদের সুরক্ষিত আশ্রয়কেন্দ্র থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি, যে সমস্ত এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাতের খবর পাওয়া গেছে, সেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ঘাম ঝরছে ইসরাইলের, বাড়ছে হতাহতের সংখ্যাও

আপডেট সময় ০১:৪৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬