ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো চাপের মুখে নয়, যুদ্ধবিরতির একমাত্র কারণ স্পষ্ট করল ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

এবার মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি আবারও খুলে দেয়ার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ‘অস্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে তারা এই কৌশলগত প্রণালি খুলে দেবে না। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘ওয়াশিংটন স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নয়এমন ধারণা থেকেই তেহরান এই সিদ্ধান্ত নিয়েছে।তিনি আরও জানান, চাপ প্রয়োগ করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নিতে ইরানকে বাধ্য করা যাবে না। খবর আল জাজিরার।

ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, পাকিস্তান একটিতাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, যা ইরান বর্তমানে পর্যালোচনা করছে। তবে তেহরান স্পষ্ট করে দিয়েছে, তারা কোনো চাপ বা সময়সীমার ভিত্তিতে নয়, বরং নিজেদের কৌশলগত সুবিধা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেবে। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি, যার মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবাহিত হয়। মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়লে এই প্রণালির নিরাপত্তা ও কার্যক্রম বৈশ্বিক অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলে।

সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন করে তীব্র হচ্ছে, বিশেষ করে সামরিক তৎপরতা ও পাল্টাপাল্টি হুমকির প্রেক্ষাপটে। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালি বন্ধ বা সীমিত হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই অবস্থান ইঙ্গিত দেয় যে, দেশটি শুধুমাত্রস্থায়ী ও বাস্তবসম্মত সমাধান’-এর দিকেই আগ্রহী, সাময়িক সমঝোতায় নয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধর্ম অবমাননার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আমিনুর শাহ গ্রেপ্তার

কোনো চাপের মুখে নয়, যুদ্ধবিরতির একমাত্র কারণ স্পষ্ট করল ইরান

আপডেট সময় ০৪:০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬