ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তরুণীকে রাতভর দলবেঁধে ধর্ষণ, বিবস্ত্র অবস্থায় পাওয়া গেল ধানক্ষেতে ভৈরবে চলন্ত ট্রেন থেকে পড়ে অলৌকিকভাবে বেঁচে গেল পিতা-পুত্র চাঁদপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুলি করে একজনকে হত্যা হাদি হত্যার বিচারের দাবি বন্ধে খুনের দায় চাপানোর চেষ্টা: জাবের সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানোর বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী পরীক্ষাকক্ষে হাঁটুসমান পানি, বেঞ্চে উঠে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার ইরানের রয়েছে: রাশিয়া হাসপাতালে নেওয়া হয়েছে সারজিস আলমকে প্রধানমন্ত্রীর নির্দেশে রক্ষা পেল মেরিন ড্রাইভের তিন হাজার গাছ

পরীক্ষাকক্ষে হাঁটুসমান পানি, বেঞ্চে উঠে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

কুমিল্লায় জলাবদ্ধতার মধ্যে চরম দুর্ভোগে এসএসসি পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। পরীক্ষাকেন্দ্রের কক্ষজুড়ে পানি জমে থাকায় বেঞ্চের ওপর পা তুলে বসেই পরীক্ষা দিতে দেখা গেছে তাদের। এমনকি দায়িত্বে থাকা এক শিক্ষিকাকেও চেয়ারের ওপর পা তুলে বসে থাকতে দেখা গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে কুমিল্লার ঈশ্বর পাঠশালা (উচ্চ বিদ্যালয়) কেন্দ্রে এ চিত্র দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, পরীক্ষার কক্ষের মেঝে পানিতে তলিয়ে আছে। সেই পানির মধ্যেই বেঞ্চে বসে পা তুলে লিখছে শিক্ষার্থীরা। কয়েকজন পরীক্ষার্থী জানান, সকাল থেকেই কেন্দ্রে পানি জমে ছিল। তবে কোনো কার্যকর ব্যবস্থা না নিয়েই তাদের পরীক্ষায় বসানো হয়। এতে অস্বস্তি ও ঝুঁকির মধ্যেই পরীক্ষা দিতে হয়েছে।

তারা আরও বলেন, পানির কারণে স্বাভাবিকভাবে বসা সম্ভব হচ্ছিল না। পা তুলে বসে পরীক্ষা দিতে হয়েছে, ফলে মনোযোগও ব্যাহত হয়েছে।

কেন্দ্রে দায়িত্বরত শিক্ষক মনিরা রাণী বলেন, হঠাৎ বৃষ্টিতে পানি ঢুকে পড়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। দ্রুত পানি সরানোর মতো ব্যবস্থা না থাকায় পরীক্ষার্থীদের এভাবেই পরীক্ষা দিতে হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধাংশু কুমার মজুমদার বলেন, আকস্মিক দুর্যোগের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু এই প্রতিষ্ঠান নয়, পুরো শহরেই জলাবদ্ধতা ছিল। সিটি করপোরেশন পানি নিষ্কাশনের ব্যবস্থা নিলে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তরুণীকে রাতভর দলবেঁধে ধর্ষণ, বিবস্ত্র অবস্থায় পাওয়া গেল ধানক্ষেতে

পরীক্ষাকক্ষে হাঁটুসমান পানি, বেঞ্চে উঠে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা

আপডেট সময় ০৮:২৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬