ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়া-চীনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে: মির্জা ফখরুল নিজের ছবিসহ নতুন পাসপোর্টের নকশা প্রকাশ করলেন ট্রাম্প ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে পাগলা মসজিদের দানবক্সে চিঠি ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুর্কিনা ফাসো প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ডিম-রুটি ‘এখন আল্লাহ ছাড়া আমার কেউ নেই’, মা ও তিন বোনের জানাজায় সিফাত লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প আঘাত ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়াল, নিখোঁজ ৫০ হাজারের বেশি যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের হামলা আর্জেন্টিনার সামনে ‘শক্তিশালী’ কেপ ভার্দে, অপেক্ষায় স্পেন

মেয়র নির্বাচিত হলে ‘আম কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপি নেতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

এবার চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতা আশরাফুল হক (আশরাফুল ভেড়ী) অনলাইন আম বিক্রেতাদের জন্য বিশেষআম কার্ডচালুর ঘোষণা দিয়েছেন। তিনি জানান, নির্বাচিত হলে এ উদ্যোগের মাধ্যমে আম বিক্রেতা ও ক্রেতার মধ্যে আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

আশরাফুল হক রহনপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তিনি প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন। মঙ্গলবার (৫ মে) সময় সংবাদের কাছে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আম আমাদের জন্য বিশাল একটি সম্পদ। এই সম্পদ রক্ষায় যা করা দরকার, তা করা হবে। আমের উন্নয়নে যা করণীয়, তার সবকিছু করা হবে।

তিনি আরও বলেন, অনলাইনে আম কেনাবেচার ক্ষেত্রে অনেক সময় ক্রেতাদের আগাম অর্থ পরিশোধ করতে হয়, কিন্তু এতে উভয় পক্ষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়। এই সমস্যা সমাধানে অনলাইন আম বিক্রেতাদের জন্য বিশেষআম কার্ডচালু করা হবে, যা লেনদেনকে আরও নিরাপদ ও বিশ্বাসযোগ্য করবে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও সাক্ষাৎকারে তিনি এ ধরনের পরিকল্পনার কথা তুলে ধরেন। সেখানে তিনি অনলাইন আম ব্যবসার চ্যালেঞ্জ এবং আস্থার ঘাটতি দূর করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। স্থানীয়ভাবে তার এই প্রতিশ্রুতি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়া-চীনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে: মির্জা ফখরুল

মেয়র নির্বাচিত হলে ‘আম কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপি নেতার

আপডেট সময় ০৩:৫৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬