ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্রীয় শহিদ মিনারে কারিনার জানাজা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের জানাজা রাত ১০টায় কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত হয়েছে। এ সময় অন্যান্যদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। একইসঙ্গে কারিনার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ উপস্থিত ছিলেন।

এর আগে মাগরিবের নামাজের পর রাজধানীর বনানীর ডিওএইচএস মাঠে প্রথম জানাজা এবং বাদ এশা বনানী দরবার শরীফে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। আর সোমবার (১৮ মে) ফজরের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুর মরদেহ দাফন করা হবে বলে কারিনার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত ১৫ মে রাতে লিভার-সংক্রান্ত জটিলতার কারণে চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কারিনার।

গত ৮ মে রাত থেকে দেশে লাইফ সাপোর্টে ছিলেন কারিনা। পরিস্থিতি ভালো না হওয়ার কারণে দেশের বাইরে নেয়ার পরিকল্পনা করে তার পরিবার। পরে ১১ মে রাতে এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন্নাই নেয়া হয় তাকে।

পরিবার সূত্রে জানা যায়, শুরুতে জ্বর হয় কারিনার। পরে শরীরে সংক্রমণ ধরা পড়ে। একইসঙ্গে হেপাটাইটিস এ এবং ই জটিলতায় লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে নেয়া হয় কারিনাকে।

প্রসঙ্গত, হাস্যরসাত্মক কনটেন্ট ক্রিয়েটের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই নেটিজেনদের মধ্যে খ্যাতি লাভ করেন কারিনা। অভিনয়ও করেছেন। পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি রয়েছে। তার কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কেন্দ্রীয় শহিদ মিনারে কারিনার জানাজা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬