ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প যুবদলের সহ-সভাপতির স্ত্রীর সঙ্গে আবাসিক হোটেলে সভাপতি “আমরা মধ্যযুগে নাই”-রামিসার খুনিদের প্রকাশ্যে শাস্তি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ধারণার চেয়েও দ্রুত সামরিক সক্ষমতা ও ড্রোন উৎপাদন বাড়াচ্ছে ইরান ‘ট্রাম্প মহিষ’ এবার প্রভাবশালী গণমাধ্যম এএফপির প্রতিবেদনে মেয়ের বাবা হিসেবে রামিসার ঘটনা মেনে নিতে পারছেন না লিটন দাস যে সমাজে শিশুরা নিরাপদ না, সেখানে অন্য বয়সের মানুষদের নিরাপত্তার নিশ্চয়তা কোথায়?: ছাত্রদলের নাসির জামায়াত নেতার বাড়ি থেকে ৬৩০ কেজি সরকারি চাল উদ্ধার ধর্ষক স্বীকার করার পরও তার শাস্তি দিতে দেরি হবে কেন: কনক চাঁপা দেশে এখন যে অপকর্ম হচ্ছে, সেগুলো জামায়াতে ইসলামী করছে: দুদু

ধারণার চেয়েও দ্রুত সামরিক সক্ষমতা ও ড্রোন উৎপাদন বাড়াচ্ছে ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

গত এপ্রিলের শুরুতে শুরু হওয়া ছয় সপ্তাহের যুদ্ধবিরতির সুযোগে ইরান ইতোমধ্যেই তাদের ড্রোন উৎপাদন পুনরায় শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। 

বৃহস্পতিবার (২১ মে) মার্কিন গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানায় সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে আরও চারটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা তথ্যানুযায়ীইরানের সামরিক বাহিনী প্রাথমিক ধারণার চেয়েও অনেক দ্রুত গতিতে নিজেদের সামরিক শিল্পখাত ও ঘাঁটিগুলো পুনর্গঠন করছে। 

গোয়েন্দা সূত্রগুলোর তথ্যমতে, চলমান সংঘাতে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র ঘাঁটি, লঞ্চার এবং প্রধান প্রধান অস্ত্র ব্যবস্থার উৎপাদন ক্ষমতা নতুন করে তৈরি করছে ইরান। এর অর্থ হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি পুনরায় বোমাবর্ষণ শুরু করেন, তবে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের মিত্রদের জন্য ইরান এখনো একটি বড় হুমকি। একই সঙ্গে এই অগ্রগতি দীর্ঘমেয়াদে ইরানের সামরিক শক্তি কতটা দুর্বল করা গেছে, তা নিয়ে মার্কিন ও ইসরায়েলি দাবিকেও বড়সড় প্রশ্নের মুখে ফেলেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

ধারণার চেয়েও দ্রুত সামরিক সক্ষমতা ও ড্রোন উৎপাদন বাড়াচ্ছে ইরান

আপডেট সময় ০৪:৩৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬