ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিন’— স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যে বিতর্ক রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা নেতানিয়াহুকে ‘ডিভোর্স’ দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প শক্তিশালী মুসলিম দেশগুলো জোট গড়তে চায় ইরান বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে: ফিফার পোস্ট সমঝোতার পর প্রথম বিদেশ সফরে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’ সৌদি বাদশাহর খরচে, ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ১ হাজার মুসল্লি” পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন

‘ট্রাম্প মহিষ’ এবার প্রভাবশালী গণমাধ্যম এএফপির প্রতিবেদনে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

এবার সামাজিক যোগাযোগমাধ্যমের এক অদ্ভুত তারকাকে ঘিরে শোরগোল তৈরি হয়েছে বাংলাদেশে। তবে এই তারকা কোনো অভিনেতা বা গায়ক নয়, বরং সোনালি চুলওয়ালা এক অ্যালবিনো মহিষ। এর ডাকনাম রাখা হয়েছেডোনাল্ড ট্রাম্প আসন্ন কুরবানিতে জবাই হওয়ার কথা মহিষটির। এটির মাথাভর্তি ঢেউ খেলানো সোনালি চুলের ধরন অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিগনেচার স্টাইলের চুলের মতো। ফলে কুরবানির আগেই মহিষটিকে একনজর দেখতে আর ছবি তুলতে ভিড় করছেন অসংখ্য মানুষ। এ নিয়ে বিভিন্ন দেশিবিদেশি গণমাধ্যমে প্রচার হচ্ছে খবর। ফ্রান্সের প্রভাবশালী বার্তা সংস্থা এএফপিও এ নিয়ে প্রতিবেদন করেছে। এতে মার্কিন প্রেসিডেন্টেরকমান্ডার ইন চিফেরঅনুকরণে শিরোনামে মহিষটিকেকমান্ডার ইন বিফবলে উল্লেখ করা হয়েছে। মহিষটির ৩৮ বছর বয়সী মালিক জিয়া উদ্দিন মৃধা নারায়ণগঞ্জে তার নিজ খামার থেকে এএফপিকে জানান, প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটির নাম রেখেছেন তার ছোট ভাই। তিনি বলেন, ‘মহিষটির অনন্য চুলের কারণেই আমার ছোট ভাই এই নামটা বেছে নেয়।

মৃধা জানান, মে মাসজুড়ে কৌতূহলী দর্শনার্থীদের অবিরাম ভিড় লেগেই আছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার, আশপাশের মানুষ ও শিশুরা সবাই ভিড় করছেন এই ইন্টারনেট সেনসেশনকে দেখতে। খামারে দেখা যায়, কয়েকজন মানুষ মহিষটির মাথায় ঠান্ডা পানি ঢালছেন। এরপর গোলাপি রঙের একটি ব্রাশ দিয়ে তার সোনালি চুল আঁচড়ে দেয়া হচ্ছে। চুলগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়েছে দুই পাশে বাঁকানো বড় শিংয়ের মাঝখানে। মৃধা বলেন, ‘ওর একমাত্র বিলাসিতা হলো দিনে চারবার গোসল করা।তবে তিনি জোর দিয়ে বলেন, মহিষটির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের মিল কেবল চুলেই সীমাবদ্ধ। স্থানীয় প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অ্যালবিনো মহিষ অত্যন্ত বিরল। শরীরে মেলানিন উৎপাদনের ঘাটতির কারণে এ ধরনের মহিষ সাদা বা গোলাপি আভাযুক্ত হয়ে থাকে। মৃধা জানান, অতিরিক্ত ভিড় আর মানুষের চাপের কারণে মহিষটির ওজন কমে গেছে। তাই এখন জনসাধারণের দেখার ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। তবু শিশুরা এখনো খামারের গেটের ফাঁক দিয়ে উঁকি মেরেডোনাল্ড ট্রাম্পকে দেখার চেষ্টা করছে।

৩০ বছর বয়সী ব্যবসায়ী ফয়সাল আহমেদও মহিষটির কাছে গিয়ে ছবি তুলতে পেরেছেন। এএফপিকে তিনি বলেন, ‘সত্যি বলতে, মহিষটার চেহারার বৈশিষ্ট্যের সঙ্গে ট্রাম্পের মিল আছে।তিনি জানান, পাঁচ বন্ধু ও স্বজনকে নিয়ে তিনি মহিষটি দেখতে এসেছেন। তিনি বলেন, ‘আমার ভাতিজা শুধু ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য এক ঘণ্টার নৌভ্রমণ করে এখানে এসেছে।অনলাইনেট্রাম্প মহিষজাতীয় তারকায় পরিণত হলেও, সেটিই একমাত্র ডাকনামধারী মহিষ নয়। তার সঙ্গীদের মধ্যেও আছে বিভিন্ন নামে পরিচিত মহিষ। যেমন আক্রমণাত্মক স্বভাবের এক ষাঁড়ের নামতুফান’, বড় আকৃতির আরেকটির নামফ্যাট বয়’, আর শান্ত স্বভাবের একটি পরিচিতসুইট বয়নামে। এমনকি সোনালি চুলওয়ালা আরেকটি ষাঁড়ের নাম রাখা হয়েছে ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের নামে।

এক বছর ধরে চার বছর বয়সী এই মহিষটির দেখাশোনা করছেন মৃধা। খড়ভর্তি পাত্রে মুখ ডুবিয়ে খাবার খাওয়া মহিষটির দিকে স্নেহভরে তাকিয়ে তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে আমি মিস করব। কিন্তু এটাই তো ঈদুল আজহার মূল চেতনা। আর তা হলোত্যাগ স্বীকার করা।দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ ১৭ কোটি মানুষের দেশ বাংলাদেশ এখন প্রস্তুতি নিচ্ছে ঈদুল আজহার, অর্থাৎত্যাগের উৎসবের চলতি মাসের শেষ দিকে উদ্‌যাপিত হবে এই ধর্মীয় উৎসব। ঈদুল আজহায় সারা দেশে এক কোটিরও বেশি গবাদিপশু কুরবানি হওয়ার কথা। এর মধ্যে থাকবে ছাগল, ভেড়া, গরু ও মহিষ। সূত্র: আরব নিউজ

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিন’— স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

‘ট্রাম্প মহিষ’ এবার প্রভাবশালী গণমাধ্যম এএফপির প্রতিবেদনে

আপডেট সময় ০৪:২৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬