ঢাকা , বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।

বুধবার (২৭ মে) রাতে রমনা থানায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাটি করেন মৃত এক শিশুর স্বজন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) জাহিদুল ইসলাম এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিষয়ে রমনা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) দেবপ্রিয় জানান, এক শিশুর স্বজন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে আসামি করে অভিযোগপত্র জমা দেন।

বুধবার ভোরের দিকে হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছয় শিশুর মৃত্যু হয়। ঘটনা তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের কমিটি গঠন করেছে। ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত ও অস্বাভাবিক’ হিসেবে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস।

রমনার ডিসি শেখ জাহিদুল ইসলাম বলেন, মৃত ছয় নবজাতকের মধ্যে একজনের পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। মামলায় অবহেলাজনিত কারণে শিশুর মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছয় শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১১:৪৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬