ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈদের ছুটিতে জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে নূরজাহান বেগমের স্বপ্নপূরণ তৃণমূল নেতা অভিষেককে ডিম-জুতো নিক্ষেপ, হেলমেট পরে গেলেন নিহত কর্মীর বাড়িতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার লাশের সামনে অঝোরে কাঁদলেন সাবেক এমপি সুজন নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাবে ব্রাজিল, নিশ্চিত করলেন আনচেলত্তি এবার ২৫ কোটি টাকা নেওয়ার বিষয়ে কথা বলেছেন আসিফ মাহমুদ  বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েল, ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ দুই ভবনের ফাঁকে আটকা কুকুরকে বাঁচাল ফায়ার সার্ভিস ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের বানান ভুল, চিড়িয়াখানার কিউরেটরকে বদলি এক দশক পর জঙ্গি অভিযোগের মামলা থেকে অব্যাহতি পেলেন সেই তিন ছাত্রী

দুই ভবনের ফাঁকে আটকা কুকুরকে বাঁচাল ফায়ার সার্ভিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

পাশপাশি দুই ভবনের দেয়ালের মাঝখানে আটকে ছিল একটি কুকুর। বের হওয়ার কোনো পথ নেই; নেই খাবার কিংবা পানির ব্যবস্থা। শুধু চেঁচিয়ে যাচ্ছিল অবলা প্রাণীটি। অবশেষে কুকুরটিকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাকে উদ্ধারে এক ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান চালানো হয়।

ঘটনাটি ঘটেছে শনিবার (৩০ মে) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার অডিটোরিয়াম এলাকায়। সেখানে খন্দকার ব্রাদার্স ও হারুন অটো পার্টস নামে দুই ভবনের মাঝখানে কুকরটি আটকা পড়ে।

স্থানীয়দের ধারণা, খাবারের সন্ধানে বা চলাচলের সময় সংকীর্ণ ওই ফাঁকে ঢুকে বের হতে পারেনি প্রাণীটি। টানা একদিন কুকুরটি সেখানে আটকে ছিল এবং চেঁচিয়ে যাচ্ছিল। পরদিন শব্দের উৎস খুঁজতে থাকেন হারুন অটো পাটর্সের মালিক হারুন। তিনি দেখতে পান দুই ভবনের মাঝখানে আটকে আছে কুকুরটি। নিজের চেষ্টায় বের হওয়ার সব পথ বন্ধ হয়ে যাওয়ায় ততক্ষণে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল প্রাণীটি।

ব্যবসায়ী হারুন জানান, খবরটি ফায়ার সার্ভিসকে জানানো হয়। তারা এসে কুকুরটিকে উদ্ধারে অভিযান শুরু করে। সংকীর্ণ জায়গা হওয়ায় উদ্ধারকাজ ছিল বেশ চ্যালেঞ্জিং। সতর্কতার সঙ্গে প্রায় এক ঘণ্টা ধরে চলে এই উদ্ধার তৎপরতা। অবশেষে দেয়ালের একাংশ ভেঙে কুকুরটিকে নিরাপদে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার শাহিন খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলের গিয়ে কুকুরটি উদ্ধার করেছি। যদিও দেয়ালের একাংশ ভেঙে ফেলতে হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঈদের ছুটিতে জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং

দুই ভবনের ফাঁকে আটকা কুকুরকে বাঁচাল ফায়ার সার্ভিস

আপডেট সময় ১০:৪৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬