ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিগত ১৮ বছরে লোভ–লালসায় পা দিইনি: তথ্যমন্ত্রী পার্থ স্বৈরাচারের সময়ে বাপেক্সকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী নিজের বি’রুদ্ধে অভি/যোগের প্রমাণ উন্মুক্ত করতে বললেন আসিফ মাহমুদ পে-স্কেল: ৫৩ বছরে ১৩০ থেকে পৌঁছেছে ১ লাখ ৫৬ হাজার বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেওয়ার দাবি নাকচ করল মালয়েশিয়া যুক্তরাষ্ট্রকে ধ্বং’স করতে ইরানকে গোপনে ‘ক্ষেপ/ণা/স্ত্র’ সহায়তা করছে রাশিয়া চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধ/র্ষণ, চার পুলিশ সদস্যের বি’রু’দ্ধে ব্যবস্থা গ্যাস না পেয়ে সিএনজি চালকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান সকলের কাছে দোয়া চেয়েছেন কমলো এলপিজির দাম, সন্ধ্যা থেকেই কার্যকর

এবার হজে গিয়ে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির সৌভাগ্যের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৫২০ বার পড়া হয়েছে

এবার সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে আরও দুই বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) তাঁরা মারা যান। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল থেকে এ তথ্য জানা যায়। পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছর পবিত্র হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ৪১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সর্বশেষ গতকাল যে দুই বাংলাদেশি মারা গেছেন, তাঁরা হলেন মো. আবদুল মজিদ ও মো. শাহজাহান আলী। আবদুল মজিদের বাড়ি নওগাঁ। তিনি মদিনায় মারা গেছেন। শাহজাহান আলীর বাড়ি ঢাকার খিলগাঁও। তিনি মক্কায় মারা গেছেন। সৌদি আরবে যে ৪১ বাংলাদেশি হজযাত্রী/হাজি মারা গেছেন, তাঁদের মধ্যে পুরুষ ২৭ জন। নারী ১৪ জন। ৩০ জন মারা গেছেন মক্কায়। মদিনায় মারা গেছেন ১১ জন।

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন দেশে ফিরছেন হাজিরা। গতকালের তথ্য অনুযায়ী, পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১১ হাজার ৬১৩ জন হাজি দেশে ফিরেছেন। এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় গত ২৬ মে। প্রথম হজ ফ্লাইট শুরু হয় গত ১৮ এপ্রিল। শেষ হয় ২১ মে। ফিরতি হজ ফ্লাইট শুরু হয় ৩০ মে। চলবে ৩০ জুন পর্যন্ত।

পবিত্র হজ পালনে এ বছর বাংলাদেশ থেকে সৌদি আরবে যান প্রায় ৭৮ হাজার ৫০০ জন। তাঁদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায়, ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে যান। সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এ বছর পবিত্র হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি মুসল্লি দেশটিতে যান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিগত ১৮ বছরে লোভ–লালসায় পা দিইনি: তথ্যমন্ত্রী পার্থ

এবার হজে গিয়ে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির সৌভাগ্যের মৃত্যু

আপডেট সময় ১১:৫৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬