ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০, আহত বহু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ১২৭৪ বার পড়া হয়েছে

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ অন্তত ১০ জন নিহত এবং বেশ কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, রবিবার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এসব হামলায় আবাসিক ভবন ও জরুরি অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

কিয়েভের কেন্দ্রীয় শেভচেনকিভস্কি জেলায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকর্মীরা মৃতদেহ উদ্ধার করেন।
ওই এলাকার পাশেই অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেবল শেভচেনকিভস্কি জেলাতেই নিহত হয়েছেন কমপক্ষে ৯ জন।
এছাড়া ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ বলছে, কিয়েভে হামলায় আহত হয়েছেন অন্তত ৩৪ জন, যাদের মধ্যে চারজন শিশু।

ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, রবিবার রাতভর তারা দেশব্যাপী চালানো রুশ হামলায় ব্যবহৃত ৩৫২টি ড্রোনের মধ্যে ৩৩৯টি এবং ১৬টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৫টি ভূপাতিত করতে সক্ষম হয়।

হামলার সময় রাজধানীজুড়ে সাইরেন বেজে ওঠে এবং মাঝরাত থেকে ভোর পর্যন্ত শহর কেঁপে ওঠে বিস্ফোরণ ও মেশিনগানের গুলির শব্দে।

রয়টার্স জানিয়েছে, সোমবার দুপুরে কৃষ্ণসাগর উপকূলবর্তী ওডেসা অঞ্চলেও পৃথক একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
স্থানীয় গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, ওই হামলায় কমপক্ষে দুজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধর্ম অবমাননার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আমিনুর শাহ গ্রেপ্তার

কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০, আহত বহু

আপডেট সময় ০৯:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫