ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সড়কবাতির প্রযুক্তি শিখতে ফ্রান্সে যাচ্ছেন রাসিক প্রশাসক প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক! পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর গরু পশু নয়, আমাদের মা: মুসলিম ধর্মীয় নেতাদের যোগী আদিত্যনাথ আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে মৌমাছির কামড়ে সমর্থক আহত মোহাম্মদপুরে বাসার গেটে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২ ইউনিয়ন বিএনপির নেতা একাই গিলে খাচ্ছেন জনগণের সকল বরাদ্দ ও সুযোগ সুবিধা ইউনিয়ন বিএনপির নেতা একাই গিলে খাচ্ছেন জনগণের সকল বরাদ্দ ও সুযোগ সুবিধা বাসার গেটের সামনে ছিনতাইয়ের শিকার দুই নারী, গ্রেফতার ২ জামায়াত দেশের দায়িত্ব নিতে চায়: আযাদ

ব্যাংক খাতে আবারও লুটপাটের সুযোগ সৃষ্টি করা হচ্ছে: গোলাম পরওয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, লুটপাটে জড়িত ব্যক্তিদের ব্যাংক খাতে পুনর্বাসনের মাধ্যমে দেশে আবারও আর্থিক খাত লুটের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে জনগণকে সচেতন করতে জামায়াতের দায়িত্বশীল নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার (২ জুন) সকালে খুলনা নগরীর সোনাডাঙ্গাস্থ আল-ফারুক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা বিভাগের জেলা ও মহানগরীর দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার সাড়ে তিন মাস অতিবাহিত হলেও দেশে প্রত্যাশিত স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারেনি। জ্বালানি খাতে বিশৃঙ্খলা চলছে এবং বাজার পরিস্থিতিও নিয়ন্ত্রণে আনতে সরকার ব্যর্থ হচ্ছে। দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় জামায়াতে ইসলামী সরকারের ভালো কাজের সহযোগিতা করবে এবং জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করবে।

তিনি আগামী ২০ জুন অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে দলীয় দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন।

এ সময় বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, ড. আবু সাদিক, খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও মহানগরীর নেতৃবৃন্দ।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণে জনগণের জানমাল ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না।

তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও প্রত্যাশিত পরিবর্তন এখনো দৃশ্যমান হয়নি। নির্বাচন ও গণতন্ত্রের প্রশ্নে তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নের আহ্বান জানান। সমাবেশে খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও মহানগরীর দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সড়কবাতির প্রযুক্তি শিখতে ফ্রান্সে যাচ্ছেন রাসিক প্রশাসক

ব্যাংক খাতে আবারও লুটপাটের সুযোগ সৃষ্টি করা হচ্ছে: গোলাম পরওয়ার

আপডেট সময় ০৮:৪১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬