ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদকবিরোধী অভিযানের আড়ালে কি বাড়ছে গণবিচার? জব্দ করা ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না দিলে আমেরিকার সঙ্গে চুক্তি নয়: ইরান আত্মীয়কে বাঁচাতে কিডনি দিতে যান দিল্লিতে, আগুনে পুড়ে এখন নিজেই আইসিইউতে এক বাংলাদেশি সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা, পাবেন রামিসার ওয়ারিশরা গণ-অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকার বিএসএফের পুশইন রুখে দিতে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড মিছিল থেকে পালানোর সময় ১৩ আ.লীগ নেতাকর্মী গ্রেপ্তার ইরান শক্তিশালী ও অহংকারী, তাই চুক্তিতে পৌঁছানো কঠিন হচ্ছে: ট্রাম্প মদ বিক্রির টাকা থেকে পার্টি ফান্ড সংগ্রহ রুখে দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

হন্ডুরাসকে ২-০ গোলে হারালো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গোল দুটি করেছেন লাউতারো মার্তিনেজ ও জুলিয়ানো সিমিওনে। বাংলাদেশ সময় রোববার (৭ জুন) ভোর ৬টায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কলেজ স্টেশনে কাইল ফিল্ডে হন্ডুরাসের মুখোমুখি হয় আলবিসেলেস্তেরা।

গ্যালারিতে উপস্থিত হাজারো আর্জেন্টাইন সমর্থক পুরো ম্যাচজুড়ে দলকে সমর্থন দিলেও তাদের সবচেয়ে বড় আকর্ষণ লিওনেল মেসিকে মাঠে দেখা যায়নি। পেশির ক্লান্তি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় পুরো ম্যাচেই বেঞ্চে ছিলেন ৩৮ বছর বয়সি এই তারকা। ম্যাচের ৩৭তম মিনিটে নিকোলাস তাগলিয়াফিকোর ওপর করা ফাউল থেকে পাওয়া পেনাল্টি সফলভাবে জালে জড়ান লাউতারো মার্তিনেজ। এর মাধ্যমে এগিয়ে যায় লিওনেল স্কালোনির দল।

বিরতির পর ৫১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনে। লাউতারোর চমৎকার ব্যাকহিল পাস থেকে কাছাকাছি দূরত্ব থেকে বল জালে পাঠান তিনি। দ্বিতীয় গোলের পর একাধিক পরিবর্তন আনেন কোচ স্কালোনি। তবে মাঠে নামানো হয়নি মেসিকে। গত ২৫ মে ইন্টার মায়ামির হয়ে শেষ ম্যাচ খেলতে গিয়ে সামান্য চোট পান তিনি। এরপর থেকেই পর্যবেক্ষণে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচের আগে স্কালোনি জানান, মেসির অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তিনি দলের সঙ্গে আংশিক অনুশীলনও করেছেন। তবে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। আগামী ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। গ্রুপজে’-তে আর্জেন্টিনার অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী অভিযানের আড়ালে কি বাড়ছে গণবিচার?

হন্ডুরাসকে ২-০ গোলে হারালো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আপডেট সময় ০৯:৩৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬