ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, একযোগে ১৬ নেতার পদত্যাগ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ঘুষের টাকা গুনতে গুনতে ভূমি কর্মকর্তা বললেন, এক মাসে কাজ কমপ্লিট করে দেওয়া হবে ‘আওয়ামী লীগ তো ভারতে জায়গা পেয়েছে, আপনারা কোথায় পালাবেন’—গাংনীতে এনসিপির পথসভায় বক্তারা ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও আগে ভোট চুরি হতো এবার বিএনপি ফল চুরি করেছে: হাসনাত আব্দুল্লাহ রক্ত লেখা ইতিহাস কখনো মুছে যায় না: নাহিদ ইসলাম ভারতের দিকে তাক করা চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, স্যাটেলাইট ইমেজে অবাক করা দৃশ্য তিন শিক্ষার্থীকে পে’টা’লে’ন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

রোমানিয়ার বন্দরে বিস্ফোরিত ড্রোন ইউক্রেনের ছিল, স্বীকার করলেন প্রেসিডেন্ট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুসর ড্যান স্বীকার করেছেন, গত শুক্রবার কনস্টান্টার বেসামরিক বন্দরে বিস্ফোরিত চালকবিহীন ড্রোনটি ইউক্রেনের ছিল। শনিবার (৬ জুন) কনস্টান্টায় অনুষ্ঠিত একটি কার্যনির্বাহী সভার পর তিনি এই মন্তব্য করেন। ওই সভায় ঘটনাটি বিশ্লেষণ করা হয় এবং রোমানিয়ার কৃষ্ণ সাগর উপকূল বরাবর নিরাপত্তা জোরদার করার পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

সভাটিতে উপস্থিত দেশটির প্রেসিডেন্ট বলেন, ‘এখন এটা স্পষ্ট যে এটি একটি ইউক্রেনীয় ড্রোন ছিল, যা বিস্ফোরক বোঝাই চারটি ইউক্রেনীয় ড্রোনের একটি দলের অংশ ছিল।’ কারণ হিসেবে তিনি জানান, ড্রোণটির নিয়ন্ত্রণ হারালে ঘটে এই বিস্ফোরণ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোমানিয়ার প্রেসিডেন্ট জানান, কীভাবে একটি সামুদ্রিক ড্রোন বন্দরে প্রবেশ করতে সক্ষম হলো, তা তিনি ব্যাখ্যা করতে পারবেন না। তবে তিনি উল্লেখ করেন, ‘এটি ইউক্রেন যুদ্ধের সময় নতুনভাবে ব্যবহৃত প্রযুক্তি, যা রোমানিয়াতেও এখন ধীরে ধীরে ব্যবহৃত হচ্ছে।’

এর আগে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কনস্টান্টা বেসামরিক বন্দরে একটি সামুদ্রিক ড্রোন স্বতঃস্ফূর্তভাবে বিস্ফোরিত হয়েছে, তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি। পরবর্তী প্রতিবেদনে বলা হয় যে চারটি ইউক্রেনীয় সামরিক ড্রোন নিয়ন্ত্রণ হারিয়েছিল। সেগুলোর মধ্যে একটি কনস্টান্টা বন্দরে, দ্বিতীয়টি বন্দরের কাছে খোলা সমুদ্রে এবং বাকি দুটি কনস্টান্টা থেকে প্রায় ১৪৫ কিলোমিটার পূর্বে বিস্ফোরিত হয়।

সূত্র: তাস

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, একযোগে ১৬ নেতার পদত্যাগ

রোমানিয়ার বন্দরে বিস্ফোরিত ড্রোন ইউক্রেনের ছিল, স্বীকার করলেন প্রেসিডেন্ট

আপডেট সময় ০৯:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬