ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা পুশই’নের শি’কার রোজিনা কাঁদছে,’মা, আমি বাঁচ’ব না। এখানে কোনো খাবার নেই, কিছুই নেই। চারদিকে শুধু তীব্র রোদ পো’ড়া-মা, তুমি কিছু করো…’ বিশ্বকাপে ইরান দলের জন্য যুক্তরাষ্ট্রের কঠোর শর্ত নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল ঘিরে গ্রেপ্তার ৪৭,ওসি ক্লোজড জনরোষ ও পচা ডিম ছোড়ার ভয়ে বৈঠক বাতিল করলেন মমতা নারী-শিশুদের বন্দুকের মুখে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ তকমা মুছে ফেলতে চান তামিম লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের সম্পদ জব্দ থাকবে: ট্রাম্প

‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ তকমা মুছে ফেলতে চান তামিম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর তামিম ইকবালকে সভাপতি করে অ্যাডহক কমিটি গঠন করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। সেই কমিটির বেশির ভাগ সদস্যই ক্ষমতাসীন বিএনপি সরকারের মন্ত্রী-এমপিদের সন্তান ও নিকটাত্মীয়।

যে কারণে অনেকে ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ড বলে বিসিবির অ্যাডহক কমিটির সমালোচনাও করেছে। তবে এসবে পাত্তা দিচ্ছেন না তামিম।

আজ রবিবার (৭ জুন) সম্পন্ন হলো বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল।

বোর্ডপ্রধান হওয়ার পর সংবাদ সম্মেলনে এসে এবার ‘বাবার দোয়া ক্রিকেট বোর্ড’ তকমা নিয়ে মুখ খুলেছেন তামিম।

তিনি বলেছেন, ‘অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে। এটা তাদের ব্যক্তিগত অভিমত। দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না ভবিষ্যতে।

তামিম আরো বলেন, ‘আমি কিংবা বোর্ড সদস্যরা বিতর্কিত হই, এমন কিছু আমি চাইব না। আমরা পূর্ণ সততা নিয়ে কাজ করার চেষ্টা করব। তবে আমি নিশ্চিত, আমাদের ভুল থাকবে। মানুষ হিসাবে ভুল হবেই। ওই ভুল কত দ্রুত শোধরাতে পারি, সেটাই মুখ্য।

বিসিবি নির্বাচন উপলক্ষে সকাল থেকেই ব্যস্ত সময় কেটেছে তামিমের। স্বাভাবিকভাবেই তিনি খুব ক্লান্ত। নতুন দায়িত্ব পাওয়ার পর কী কী করবেন, তা ধাপে ধাপে সবাইকে জানানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তামিম।

নব-নির্বাচিত বিসিবি সভাপতি বলেন, ‘আমার কী কী পরিকল্পনা রয়েছে, সেগুলো ধাপে ধাপে আপনাদের জানাব। অ্যাডহক কমিটিতে থাকা অবস্থাতেই কিছু কিছু জিনিসের প্রক্রিয়া শুরু করেছি। আশা করি, সেগুলো দ্রুত শেষ করতে পারব। আমার পরিকল্পনা নিয়ে শুরু করতে চাইলে আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। তবে যা-ই করি, সব আপনারা জানতে পারবেন। আমি আপনাদের ক্রিকেটের এই ইকোসিস্টেমের বড় অংশ মনে করি।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা

‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ তকমা মুছে ফেলতে চান তামিম

আপডেট সময় ১১:০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬