ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, একযোগে ১৬ নেতার পদত্যাগ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ঘুষের টাকা গুনতে গুনতে ভূমি কর্মকর্তা বললেন, এক মাসে কাজ কমপ্লিট করে দেওয়া হবে ‘আওয়ামী লীগ তো ভারতে জায়গা পেয়েছে, আপনারা কোথায় পালাবেন’—গাংনীতে এনসিপির পথসভায় বক্তারা ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও আগে ভোট চুরি হতো এবার বিএনপি ফল চুরি করেছে: হাসনাত আব্দুল্লাহ রক্ত লেখা ইতিহাস কখনো মুছে যায় না: নাহিদ ইসলাম ভারতের দিকে তাক করা চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, স্যাটেলাইট ইমেজে অবাক করা দৃশ্য তিন শিক্ষার্থীকে পে’টা’লে’ন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

১৭ বছর পর ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ বোলারের কীর্তি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

প্রায় ১৭ বছর পর ওয়ানডে ক্রিকেটে কোনো বাংলাদেশি বোলার ইনিংসের প্রথম বলে উইকেট শিকারের কীর্তি গড়লেন। ম্যাচের প্রথম বলেই ম্যাথু শর্টকে ফিরিয়ে দিয়ে এই অপেক্ষার অবসান ঘটালেন তাসকিন আহমেদ।

বাংলাদেশের ২৮৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ইনিংসের সূচনায় হার্ড লেন্থে করা তাসকিনের বলটি সিমে পড়ে ভেতরের দিকে ঢুকে যায়। ব্যাকফুটে খেলার চেষ্টা করেন ম্যাথু শর্ট। কিন্তু বলের গতি ও মুভমেন্ট বুঝতে না পেরে পরাস্ত হন তিনি। ফলে প্রথম বলেই সাজঘরে ফিরতে হয় অস্ট্রেলিয়ান ওপেনারকে।

তাসকিনের দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারে এটি প্রথমবার উদ্বোধনী বলে উইকেট পাওয়ার ঘটনা। প্রায় এক যুগ ধরে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট খেললেও এর আগে এমন সাফল্যের দেখা পাননি তিনি। অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট নেওয়া এই পেসার এবার অধরা রেকর্ডেই নাম লেখালেন।

ওয়ানডেতে ইনিংসের প্রথম বলে উইকেট নেওয়া বাংলাদেশি বোলারদের তালিকায় তাসকিন চতুর্থ। ১৯৯৫ সালে সর্বপ্রথম শ্রীলঙ্কার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন সাইফুল ইসলাম। এরপর ২০০৬ সালে সৈয়দ রাসেল এবং ২০০৯ সালে মাহবুবুল আলমও ম্যাচের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন।

তবে মাহবুবুল আলমের সেই সাফল্যের পর দীর্ঘ ৬১৫৭ দিন আর কোনো বাংলাদেশি বোলার ওয়ানডেতে ইনিংসের প্রথম বলে উইকেট নিতে পারেননি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন তাসকিন।

ওয়ানডেতে এটি তার প্রথম কীর্তি হলেও টি-টোয়েন্টি ক্রিকেটে ইনিংসের প্রথম বলে উইকেট নেওয়ার অভিজ্ঞতা আছে তাসকিনের। ২০২২ সালে নেদারল্যান্ডস এবং ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম বলেই উইকেট তুলে নিয়েছিলেন এই ডানহাতি পেসার। এবার সেই তালিকায় যোগ হলো ওয়ানডে ক্রিকেটও।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, একযোগে ১৬ নেতার পদত্যাগ

১৭ বছর পর ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ বোলারের কীর্তি

আপডেট সময় ০৮:৩৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬