ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, একযোগে ১৬ নেতার পদত্যাগ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ঘুষের টাকা গুনতে গুনতে ভূমি কর্মকর্তা বললেন, এক মাসে কাজ কমপ্লিট করে দেওয়া হবে ‘আওয়ামী লীগ তো ভারতে জায়গা পেয়েছে, আপনারা কোথায় পালাবেন’—গাংনীতে এনসিপির পথসভায় বক্তারা ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও আগে ভোট চুরি হতো এবার বিএনপি ফল চুরি করেছে: হাসনাত আব্দুল্লাহ রক্ত লেখা ইতিহাস কখনো মুছে যায় না: নাহিদ ইসলাম ভারতের দিকে তাক করা চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, স্যাটেলাইট ইমেজে অবাক করা দৃশ্য তিন শিক্ষার্থীকে পে’টা’লে’ন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী হিলির পদত্যাগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি সামরিক ব্যয় ও প্রতিরক্ষা নীতিকে কেন্দ্র করে সরকারের সঙ্গে মতবিরোধের জেরে পদত্যাগ করেছেন। তিনি অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দেশের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উদ্দেশে এক চিঠিতে পদত্যাগের ঘোষণা দেন হিলি। সেখানে তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে দীর্ঘদিন ধরে চলা আলোচনা সত্ত্বেও প্রয়োজনীয় সামরিক বিনিয়োগ পরিকল্পনা চূড়ান্ত হয়নি। খবর রয়টার্সের।

তিনি আরও অভিযোগ করেন, সরকারের বর্তমান অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং ট্রেজারির অনাগ্রহের কারণে প্রতিরক্ষা খাতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না।

হিলি সতর্ক করে বলেন, এ অবস্থায় সামরিক বাহিনীর প্রস্তুতি দুর্বল হয়ে পড়ছে এবং চলমান বৈশ্বিক নিরাপত্তা হুমকির মুখে যুক্তরাজ্য আরও ঝুঁকির মধ্যে পড়তে পারে।

প্রতিরক্ষা শিল্প ও সামরিক কর্মকর্তারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, দ্রুত প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করা জরুরি। তাদের মতে, এই বিলম্ব যুক্তরাজ্যের সামরিক সক্ষমতা পরিকল্পনাকে বাধাগ্রস্ত করছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইউরোপীয় নিরাপত্তা পরিস্থিতি, বিশেষ করে রাশিয়ার কর্মকাণ্ড এবং বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

হিলি তার পদত্যাগপত্রে বলেন, ‘আপনার প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনার আর্থিক সমাধান দেশের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় মান পূরণ করতে পারছে না।’ তিনি আরও সতর্ক করেন, বর্তমান সিদ্ধান্তের কারণে বাহিনীর প্রস্তুতি কমে যেতে পারে এবং সামরিক সদস্যদের ঝুঁকি বাড়তে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, একযোগে ১৬ নেতার পদত্যাগ

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী হিলির পদত্যাগ

আপডেট সময় ০৯:৫৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬