ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিগত ১৮ বছরে লোভ–লালসায় পা দিইনি: তথ্যমন্ত্রী পার্থ স্বৈরাচারের সময়ে বাপেক্সকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী নিজের বি’রুদ্ধে অভি/যোগের প্রমাণ উন্মুক্ত করতে বললেন আসিফ মাহমুদ পে-স্কেল: ৫৩ বছরে ১৩০ থেকে পৌঁছেছে ১ লাখ ৫৬ হাজার বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেওয়ার দাবি নাকচ করল মালয়েশিয়া যুক্তরাষ্ট্রকে ধ্বং’স করতে ইরানকে গোপনে ‘ক্ষেপ/ণা/স্ত্র’ সহায়তা করছে রাশিয়া চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধ/র্ষণ, চার পুলিশ সদস্যের বি’রু’দ্ধে ব্যবস্থা গ্যাস না পেয়ে সিএনজি চালকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান সকলের কাছে দোয়া চেয়েছেন কমলো এলপিজির দাম, সন্ধ্যা থেকেই কার্যকর

এই উন্মাদনা প্রমাণ করে, মনুষ্যত্বের মর্যাদা আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি: বিশ্বকাপ নিয়ে শায়খ আহমাদুল্লাহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ২৫২ বার পড়া হয়েছে

পৃথিবীজুড়ে কেবলই মনুষ্যত্ববিবর্জিতখোলসমানুষেরবসবাস বলে মন্তব্য করেছেন ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। সোমবার (১৫ জুন) সকালে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি। সকাল ৯টা ৫৭ মিনিটে ফেসবুকে দেয়া ওই পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ২০২২ সালের কাতার বিশ্বকাপে ব্যয় হয়েছিল ২২০ বিলিয়ন ডলার। অন্যদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলি বলেছেন, মাত্র ৪০ বিলিয়ন ডলার হলেই প্রতি বছর পৃথিবীর ৮২ কোটি ৮০ লাখ ক্ষুধার্ত মানুষের খাদ্যচাহিদা পূরণ করা সম্ভব। একদিকে কোটি কোটি ক্ষুধার্ত মানুষ, অন্যদিকে অনর্থক এক খেলার পেছনে চলছে গোটা পৃথিবীর সম্মিলিত উন্মাদনা। এই উন্মাদনা প্রমাণ করে, মনুষ্যত্বের মর্যাদা আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি। পৃথিবী জুড়ে এখন কেবলই মনুষ্যত্ববিবর্জিতখোলসমানুষেরবসবাস।

এছাড়াও ফেসবুকে দেয়া ওই পোস্টের মন্তব্যের ঘরে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, চলমান ফুটবল বিশ্বকাপকে ঘিরে পৃথিবী কী পরিমাণ করপোরেট ক্ষতির মুখোমুখি হতে যাচ্ছে, সে বিষয়ে একটি জরিপ চালিয়েছে মানবসম্পদ, বেতন ও কর্মী ব্যবস্থাপনাসংক্রান্ত আন্তর্জাতিক এআই প্ল্যাটফর্মইউকেজি চলতি বিশ্বকাপে করপোরেট দুনিয়ায় দুই লাখ কোটি টাকা ক্ষতি হতে পারে বলে তাদের জরিপে উঠে এসেছে।

তিনি আরও লিখেছেন, জরিপের তথ্য বলছে, বিশ্বকাপের ম্যাচগুলোর সময়সূচির সঙ্গে মিলিয়ে বিশ্বজুড়ে প্রায় ৩৭ শতাংশ কর্মী তাদের কাজের রুটিন পরিবর্তন করার পরিকল্পনা করছেন। এছাড়া ২৭ শতাংশ কর্মী সরাসরি জানিয়েছেন, তারা দেরিতে অফিসে এসে আগেভাগে চলে গিয়ে কিংবা পুরোপুরি অনুপস্থিত থেকে কর্মদিবস ফাঁকি দিতে পারেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শায়খ আহমাদুল্লাহর দেয়া স্ট্যাটাসটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ঘণ্টাখানেকের মধ্যেই ৬২ হাজারের বেশি মানুষ পোস্টটিতে নানা রিঅ্যাকশন দিয়েছেন। সেই সঙ্গে দেড় হাজারের বেশি আইডি থেকে পোস্টটির মন্তব্যের ঘরে নানা মন্তব্য করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিগত ১৮ বছরে লোভ–লালসায় পা দিইনি: তথ্যমন্ত্রী পার্থ

এই উন্মাদনা প্রমাণ করে, মনুষ্যত্বের মর্যাদা আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি: বিশ্বকাপ নিয়ে শায়খ আহমাদুল্লাহ

আপডেট সময় ১২:২৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬