ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রোনালদোর কাতারে থাকতে পারাটা আমার জন্য বিরাট সম্মানের: মেসি বিশ্বকাপে হ্যাটট্রিকের পরও চোখে জল মেসির, জানালেন আবেগঘন কারণ নামাজ নিয়ে বিজেপি মন্ত্রীর বক্তব্য ঘিরে তুমুল সমালোচনা ইরান চুক্তির ৩০০ বিলিয়ন ডলার তহবিলের অর্ধেকের বেশি নিশ্চিত চোখের জল মুছতেই এলো সুখবর, মাকে নিয়ে স্বস্তিতে ভোজিনহা ভয়াবহ ফাউল করেও ছাড় পেলেন মেসি, সমালোচনার ঝড় প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো প্যান্ডেল যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফার চুক্তিতে যা আছে মেসি একা কাঁদেননি,  হ্যাটট্রিকে কাঁদলেন কোচ স্কালোনিও বেআইনিভাবে বাংলাদেশে ৫ হাজার মুসলমানকে পুশব‍্যাক করেছে শুভেন্দু: এইচআরডব্লিউ

এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখবো না: চিরকুট লিখে হুমকি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

এবার মেহেরপুরের গাংনীর এক দোকানের সামনে থেকে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে লেখা রয়েছেএই গ্রামে বিএনপির নামগন্ধ রাখবো না। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার নওদা মটমুড়া গ্রামের কাজলের ইটভাটা সংলগ্ন এলাকার একটি দোকানের সামনে থেকে এসব উদ্ধার করা হয়। দোকানের মালিক ওই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান শরিফুল। বুধবার সকালে এসে দোকানের সামনে একটি বোমাসদৃশ বস্তু এবং চিরকুট দেখতে পান।

চিরকুটে লেখা ছিল, এই দোকানে বিএনপির কোনো লোক বসবে না। যারা বসবে তাদের সমস্যা আছে। এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখবো না। এ ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন দোকান মালিক ও স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। একপর্যায়ে গাংনী থানায় খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাসদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করে।

দোকান মালিক শরিফুল ইসলাম বলেন, সকালে দোকান খুলতে এসে সামনে একটি বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট দেখতে পাই। বিষয়টি দেখে ভয় পেয়ে যাই। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দিলে তারা এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।

এদিকে গাংনী থানার ওসি মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এবং কী উদ্দেশে এ ধরনের ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোনালদোর কাতারে থাকতে পারাটা আমার জন্য বিরাট সম্মানের: মেসি

এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখবো না: চিরকুট লিখে হুমকি

আপডেট সময় ১০:৪৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬